Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কে ম ন   আ ছি স  !!
========================💔

কিরে এখন কেমন আছিস
লকডাউনের চাপে !!
দেখলি..কেমন কাঁদতে হলো
বন্দী  অ নু তা পে ??

আগে কতোই মজায় ছিলিস
ফুলিয়ে বুকের ছাতি,
এখন কেন চুপসে্ হাওয়া
ফুসকে্ জীবন গতি !!

গাছ কাটলি-কাঠ কাটলি
ক…


কে ম ন   আ ছি স  !!
========================💔

কিরে এখন কেমন আছিস
লকডাউনের চাপে !!
দেখলি..কেমন কাঁদতে হলো
বন্দী  অ নু তা পে ??

আগে কতোই মজায় ছিলিস
ফুলিয়ে বুকের ছাতি,
এখন কেন চুপসে্ হাওয়া
ফুসকে্ জীবন গতি !!

গাছ কাটলি-কাঠ কাটলি
করলি সবুজ সাফ,
কি ভাবলি? ফেরৎ'টা নেই?
এমনি'তে  সব  মাফ !!

বুজলো পুকুর-নোটের উপুড়
সামলালো ঘুষ ঝক্কা,
এখন কেমন লাগছে সোনা?
সব বলেতে'ই ছক্কা।

মাঠ বেচেছিস-ঘাট বেচেছিস
শহর সিমেন্ট জোড়া,
এখন কেমন ভয়ের শাসন?
মুখোশে মুখ মোড়া।

বন‍্য প্রাণও  সস্তা ভীষণ
তোরা'ই শুধু দামী,
এখন কেন বুক চাবড়াস?
ডাকিস  অ ন্ত র্যা মী ।

জ্বাল'লি আগুন পোড়ালি বন
নাম দিলি দাবানল,
এখন কেমন গাঢ্ঢা বাছা?
কেমন  গ‍্যা ড়া ক ল !!

ভাব দেখালি সব খাপেখাপ
সবটা তোদের নিদান,
এখন সোনা সুবোধ বালক
ঘষছো হাতে সাবান !!

ঘষো সাবান..মানিক আমার
একটু মনেও ঘষো,
পারলে একটা বিবেক পাখী
পাঁজর খাঁচায় পোষো।

চালাকি সব চমকে গেছে !
রোজগারে লাল বাতি !
হুমড়ি খেয়ে ভীমড়ি গেলি?
বাবা_শনির সাড়ে সাতি।

স্থলের প্রাণী? বিলুপ্ত প্রায়
দেখলে'ই মার মার,
জলের প্রাণী অর্থেক'ই তো
পেটে"ই  পগারপার !!

দেখলি এখন উল্টোহিসেব !
পাল্টে গেছে পাতা !
ইষ্ট দেবের রুষ্ট হাতে_
তোদের পাপের খাতা।

কি হলো রে? ভয় পেয়েছিস
সামনে মারণ জুজু?
চক্ষু মেলে ধুতরো দেখিস
আর_কন্ঠ বুঁজুবুঁজু ??

চিন্তা কিসের তুই'না থাকিস
রইলো তো প্ল‍্যাস্টিক্ !!
যা দিয়ে তুই ভরলি দূষণ,
বিষিয়ে চতুর্দিক !!

কি বললি..বদলাতে চাস??
বাঁচবি সবাই মিলে ?
সত্যিটা বল..বদলাবি ঠিক !!
আরেকটা চান্স দিলে ??

চল তাহলে প্রকৃতির কাছে
ক্ষমা চাই একশর্তে_
পৃথিবী সবার-সবাই বাঁচবো
ভালোবেসে অনুগত‍‍্যে ||

==================চিরদীপ 💟