হবে জয়
শৈবাল সরকার
03/06/2020
আসলে অন্তরে তোমার বাস,
হার মেনেছি সেই কবে,
তাই হারিনি তো
--- হারিনি আজও।
ঘোমটা সরিয়ে আকাশ দেখে নেয়,
আঁচল সরানো তোমার মুখ।
মাটির বুকে শঙ্কিত যাপন,
ভালবাসা গণ্ডিবন্ধ সীমিত জীবন।
হাতের রেখা ভাগ্যলিখন …
হবে জয়
শৈবাল সরকার
03/06/2020
আসলে অন্তরে তোমার বাস,
হার মেনেছি সেই কবে,
তাই হারিনি তো
--- হারিনি আজও।
ঘোমটা সরিয়ে আকাশ দেখে নেয়,
আঁচল সরানো তোমার মুখ।
মাটির বুকে শঙ্কিত যাপন,
ভালবাসা গণ্ডিবন্ধ সীমিত জীবন।
হাতের রেখা ভাগ্যলিখন বিজ্ঞান মনস্ক কুসংস্কার,
বন্দী হতে হয় সময় বুঝে সচেতনার দাসখত।
আশালতার ভ্রূণ হত্যা অভাবী ফসলের চাষ,
পঙ্গপাল ঝড় তাণ্ডব ভাইরাস ভয়-
গোপন জবান বন্দী নীরবে দিয়ে যেতে হয়।
সভ্যতার কপালে রক্ত তিলক,
জীবন ডাকে বাইরে আয়,
লড়াইটা ঠিক থামবে কবে, ভালবাসা বাঁধে বাসা হৃদয়ে নিয়ে মৃত্যুভয়।
চোখের দৃষ্টিতে কাজল কালো ক্লান্তি জমে গাঢ় হয়,
বেচেঁ থাকে প্রেম অনন্ত বিঘ্ন করে নাশ,
জয় হবে হবে জয় মুছে যাবে যত শত সর্বনাশ!
