Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা ‘আজ শুধু’ সুদীপ রায় ০৩.০৬.২০২০
..................
হাওয়ার চাদরে বেঁধেছি স্মৃতি সুখ, বাগানের কাঁটা ঝোপ তাই মরূভুমি খোঁজে । খুঁজুক অনল বাস্প ওরা, আমি খুঁজি আলগা বাঁধন কিছু ... খুঁজি পৃথিবীর মুখ। কিছু অন্ধকার, কিছু আলো, এ বয়েস…


কবিতা
‘আজ শুধু’
সুদীপ রায়
০৩.০৬.২০২০

..................

হাওয়ার চাদরে বেঁধেছি স্মৃতি সুখ,
বাগানের কাঁটা ঝোপ তাই মরূভুমি খোঁজে ।
খুঁজুক অনল বাস্প ওরা,
আমি খুঁজি আলগা বাঁধন কিছু ...
খুঁজি পৃথিবীর মুখ।
কিছু অন্ধকার, কিছু আলো,
এ বয়েসে তাই ভালো ।
এতদিন দূরে দূরে ছিলে,
ঘরের দরজা খানা যদিও ছিল খোলা ।
ডাক হরকরা রোজ চলে যেত,
বিকেলের রঙ এসে দিয়ে যেত দোলা ।
আজ সবকিছু সরিয়ে রেখেছি ...
খোলা মাঠ পেয়ে ঘরে ঢুকে গেছে
স্বপ্নের দেখা সেই নীল ঘোড়া ।
আজ তুমি আসবে বলেছ,
আজ তাই শুধু পাশাপাশি থাকা,
আজ শুধু পাশাপাশি ওড়া ।