Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

শিরোনাম:
 কালবেলায় একবিংশ শতাব্দী "
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
                  রচনা- স্বপন কুমার সরকার।
                             (১৭ই জুন ২০২০)

সমুদ্রের দীর্ঘশ্বাস বিকর্ষণ ফণা তু…

শিরোনাম:
 কালবেলায় একবিংশ শতাব্দী "
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
                  রচনা- স্বপন কুমার সরকার।
                             (১৭ই জুন ২০২০)

সমুদ্রের দীর্ঘশ্বাস বিকর্ষণ ফণা তুলে দুর্ণিবার!
        নিম্নচাপে তুলছে বিধ্বংসী সাইক্লোন;
নির্বিচারে বৃক্ষচ্ছেদন,মরু প্রান্তরেও ব্যভিচার
          মস্তিষ্করস ক্ষরণেও শুষ্ক আগ্রাসন।

ইট কংক্রিটের চাদরে মোড়া নরম মাটির স্তর,
       ফসলে ফসলে বিষাক্ত রাসায়নিক!
বিরূপ প্রকৃতি প্রতিশোধ স্পৃহায় ভাঙছে ঘর
    জলস্তর বিষাক্ত,ঘর বেঁধেছে আর্সেনিক।

যুগসন্ধিক্ষণে একবিংশ শতাব্দী-মৃত্যুর স্তুপ!
    গোটা পৃথিবী অজান্তেই আত্মবিহ্বল;
অসহায় বিজ্ঞান,বিজ্ঞানীরা বিস্মিত নিশ্চুপ!
     প্রতিষেধকের খোঁজে নিরন্তর সচল।

পরিবর্তিত জলবায়ু এনেছে ঈর্ষা-দম্ভ-ক্রোধ;
    আধিপত্যের আগুনে জ্বলছে রাজপথ!
এক-তৃতীয়াংশ ক্ষুধার্ত,দেখি অন্য অবরোধ-
    বাঁচার লড়াই-এ অনেকেই ব্যর্থমনোরথ।

পতঙ্গের বৈভব জীবাণুর দাপটে সন্ত্রস্ত এ ধরা,
      অস্পৃশ্য মানুষ আর মানুষের শবদেহ;
তবুও যুদ্ধে উন্মত্ত গালওয়ানের ধূর্ত চৈনিকেরা
       মহাকালের রোষে পৃথিবী নিঃসন্দেহ।