Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#দৈনিক সেরা  কলম সম্মাননা
প্রতিযোগিতা---(১)
বিভাগ----কবিতা

""তোমায় পাবো বলে ""
                                ‌‌*লেখা মন্ডল*
                                 17/06/2020

তোমায় পাবো বলে---সাজাবো না রঙিন আভরণ…


#দৈনিক সেরা  কলম সম্মাননা
প্রতিযোগিতা---(১)
বিভাগ----কবিতা

""তোমায় পাবো বলে ""
                                ‌‌*লেখা মন্ডল*
                                 17/06/2020

তোমায় পাবো বলে---সাজাবো না রঙিন আভরণে,
হরিণীনয়না হবো না সুরমা-কাজলে,
পাউডারে পালিস-মুখ,আলতা পদযুগলে,
আপনারে বিকাবো না শো-রুমের পুতুলে,
ইচ্ছে হলে,দেবে ধরা,----
আমার আটপৌরে শাড়ির আঁচলে।

তোমায় পাবো বলে,----
হাজারো মিথ্যার বেসাতি,রঙ-মশালের চটকদারি,
অন্তরহীন আন্তরিকতায় অধরে প্রেম বারি,
ভালবাসাহীন সোহাগী মধুর হাসি,তোমায় দেবো না।
ইচ্ছে হলে এসো সখা, অভিনয়ের পোশাক ছাড়া।

তোমায় পাবো বলে,----
মন-ভুলানো কথার জালে,ছলাকলার যাদু মন্ত্রে ,
তোমায় ভোলাবো না।
ইচ্ছে হলে বলবে কথা, সহজ সত্যে-সুন্দরে, মনের আগল খুলে।

তোমায় পাবো বলে,----
কামনার দহন তাপে দ্বিভাজিকার গভীর খাদে,
ইশারায় তোমায় ডাকবো না।
ইচ্ছে হলে---বেসো ভালো  নিষ্কাম প্রেমে,
শান্ত দীঘির স্বচ্ছধারায় পবিত্রতার জলে।

তোমায় পাবো বলে,----
আবেগী মনে সহজ প্রাণে ,প্রণয় বাতাসে,
জুড়িয়ে দেবো তোমার সকল জ্বালা,
আমায় তুমি দিও শুধু  বিশ্বাসী ভালবাসা।

কপিরাইট  *লেখা মন্ডল*
17/06/2020