( আজ বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষে
ছোট্ট নিবেদন... )
০৫.০৬.২০২০
** পরিবেশ চেতনা **
- শ্রীমতি ডলি
আমি যখন উপর থেকে ফেলি কাগজ টুকরো
দৌড়ে এসে…
( আজ বিশ্ব-পরিবেশ দিবস উপলক্ষে
ছোট্ট নিবেদন... )
০৫.০৬.২০২০
** পরিবেশ চেতনা **
- শ্রীমতি ডলি
আমি যখন উপর থেকে ফেলি কাগজ টুকরো
দৌড়ে এসে কানটি দিলে মুলে,
বাবা যে কাল ফেললো পানের পিক্
তাকে কিছুই না তো বললে ।
পারুল পিসি এদিক ওদিক
ছুঁড়ে দেয় জঞ্জাল,
তুমি ডেকে শুধুই বলো
আর ফেলো না কাল।
কাকু রোজ সিগারেট খায়
বারান্দায় দাঁড়িয়ে,
শেষ হলে তার পোড়া অংশ
আকাশে দেয় উড়িয়ে ।
তুমিও তো সকাল বিকেল
ফেলো চুলের দলা,
ছোট্ট আমি তোমাদের কে
কিছুই যায় না বলা ।
আমার বেলায় শাস্তি জোটে
তোমাদের সব মাপ,
এইভাবে চললে কি আর
পরিবেশ হবে সাফ ।।
__________________
@sreematidolly // Kolkata
