Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

#অরণ্যের_আর্তনাদ 
অরণ্যের আদিম অন্ধকার  প্রতিবাদহীন  সূর্যালোক রহিত ব্যথা, বহে সারাদিন।
মানব মনের গহন আঁধারের মত যত না বাহির হয় লুকায় তত।
তমসা অন্তহীন রৌদ্র পারেনা  করতে ভেদ নিকষ কালোতে হারায় আলো  কাঁদে বিচ্ছেদ।
অরণ্যচারী বল্কলধ…


#অরণ্যের_আর্তনাদ 

অরণ্যের আদিম অন্ধকার 
প্রতিবাদহীন 
সূর্যালোক রহিত ব্যথা,
বহে সারাদিন।

মানব মনের গহন আঁধারের মত
যত না বাহির হয় লুকায় তত।

তমসা অন্তহীন রৌদ্র পারেনা 
করতে ভেদ
নিকষ কালোতে হারায় আলো 
কাঁদে বিচ্ছেদ।

অরণ্যচারী বল্কলধারী তপস্যি যেন
মৌন মুখর বনবীথিকা ধ্যান মগ্ন!

আপনার সঞ্চালিত পদে 
আপনি চমকিত 
স্নিগ্ধ শীতল সমীরণ মলিন 
ধূলি ধূসরিত।

মুক্তির বালুকা বেলায় তুলে হিল্লোল
হাসে তার অধর দুটি,নয়ন সজল।

নগর রূপায়ণে সে যদিও 
ছিল না শঙ্কাকুল 
ভাগ্যের পরিহাসে ছিল শুধু
হিসেবের ভুল!

তমিস্রা ছিল বনরাজির আপনার জন
নগ্ন কুঠারাঘাতে যেন,হারালো স্বজন। 

তাতার দস্যুর মত নিয়ে আসে 
ওর, হাসি কলোচ্ছাস!
বনানীর শিয়রে নাচে মৃত্যদূত,
পড়ে চেতনে দীর্ঘশ্বাস!

তিমির রাত্রির আদিমতা ছিল তবু ভালো
সভ্যতার সৃজনি তরী সে নিদারুণ কালো!

.........শম্পা