Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

!! অনেক আকাশ ঘুরে !!

যখন, স্বপ্ন আসে উঠে
   ঘামে ভেজা মুঠো হাতে
যেখানে রাত, তবুও অন্ধ সাজে 
   উপলব্ধি তে বুকশব্দ জাগে!

নদী-ঘাটে আকাশ পেতেছে
   উদাসী মেঘের আলো,
একে একে নেমে আসে কারা!
   ভিক্ষুক ছদ্মবেশে সর্বহারা
শুকনো প্রেমের …


!! অনেক আকাশ ঘুরে !!

যখন, স্বপ্ন আসে উঠে
   ঘামে ভেজা মুঠো হাতে
যেখানে রাত, তবুও অন্ধ সাজে 
   উপলব্ধি তে বুকশব্দ জাগে!

নদী-ঘাটে আকাশ পেতেছে
   উদাসী মেঘের আলো,
একে একে নেমে আসে কারা!
   ভিক্ষুক ছদ্মবেশে সর্বহারা
শুকনো প্রেমের বৃন্ত কামড়ে
   ছিঁড়ে নিয়ে যায়, যত দিশেহারা!

আকাশ দেখেছি, অনেক আকাশ ঘুরে
বহু দুরে ওরে তারাদের ঘর-বাড়ি,
চন্দ্রদ্বয়ের প্রহর এখনো বাকি...
যেখানে রাত্রি, সেখানেই আমি থাকি।
সেখানেই শব্দে সাজি
সেখানেই আঘাত মাখি
সেখানেই ভালোবাসি।।

                         !!! উদ্দীপক !!!