Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের বর্গভীমা মন্দির খুলল দর্শনার্থীদের জন্য

আজ থেকে খুলে গেল তমলুকের দেবী বর্গভীমা মন্দির এর প্রবেশদ্বার।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তমলুকের বর্গভীমা মন্দির খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের পুজো দিতে হচ্ছে। মন্দিরের মূ…


আজ থেকে খুলে গেল তমলুকের দেবী বর্গভীমা মন্দির এর প্রবেশদ্বার।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তমলুকের বর্গভীমা মন্দির খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের পুজো দিতে হচ্ছে। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে স্যানিটাইজার ট্যানেল।তারপরেই নাটমন্দিরে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হচ্ছে লাইনে। মায়ের মন্দিরের গর্ভগৃহের মধ্যে ঢোকা বারণ। অনেকটা দূর থেকেই পুজো দিতে হচ্ছে ভক্তদের। দীর্ঘদিন বন্ধ থাকার পর 51 পীঠের এক পিঠ দেবী বর্গভীমা মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়ায় বেজায় খুশি দর্শনার্থীরা।