Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে আয়োজিত হলো সারা বাংলা ‘ভ্রমণ কুইজ ২০২৬’: সেরার মুকুট নাটশাল হাই স্কুল ও কলকাতা-কোলাঘাট জুটির

অরুণ কুমার সাউ, তমলুক : পৃথিবী কত বৈচিত্র্যময় এবং প্রকৃতির অসীম উপাদান কীভাবে মানুষকে মুগ্ধ করে, তা নতুন করে উপলব্ধি করতেই দেশ-বিদেশ ভ্রমণের জুড়ি নেই। ভ্রমণ ও জ্ঞানের এই অপূর্ব মেলবন্ধনকে উদ্‌যাপন করতে তমলুকের ঐতিহাসিক রাখাল মেম…


অরুণ কুমার সাউ, তমলুক : পৃথিবী কত বৈচিত্র্যময় এবং প্রকৃতির অসীম উপাদান কীভাবে মানুষকে মুগ্ধ করে, তা নতুন করে উপলব্ধি করতেই দেশ-বিদেশ ভ্রমণের জুড়ি নেই। ভ্রমণ ও জ্ঞানের এই অপূর্ব মেলবন্ধনকে উদ্‌যাপন করতে তমলুকের ঐতিহাসিক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সারা বাংলা ভ্রমণ স্কুল কুইজ ও সাধারণ ভ্রমণ কুইজ ২০২৬’ (সিজন-২)। ‘কুইজ ট্রাভেলার’-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা শত শত প্রতিযোগী অংশগ্রহণ করেন।দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কুইজের বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষিত হয়। ভ্রমণ স্কুল ক্যুইজ বিভাগে নাটশাল হাই স্কুল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে।

শক্ত লড়াই দিয়ে রানার্স-আপের ট্রফি ছিনিয়ে নেয় হলদিয়া পুনর্বাসন হাই স্কুল। সর্বসাধারণ ভ্রমণ কুইজ বিভাগে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় কলকাতার বেলেঘাটা দেবা দত্ত ও কোলাঘাটের শর্মিলা প্রামাণিকের জুটি। এই বিভাগে রানার্স-আপ হন নদিয়ার ঋতব্রত সিকদার ও হুগলির শ্রাবণী ব্যানার্জির জুটি।

প্রতিযোগিতার পুরো দিনটি ছিল ভ্রমণপিপাসু ও কুইজপ্রেমীদের জন্য এক দারুণ উৎসবের মতো। অনুষ্ঠানটির মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার ‘ট্রাভেল উইথ কৌশিক’-এর অন্যতম ভ্রমণ বিশেষজ্ঞ কৌশিকবাবু।


এছাড়াও দুই মেদিনীপুর সহ রাজ্যজুড়ে পরিচিত একাধিক বিশিষ্ট কুইজ মাস্টার এই আসর পরিচালনা ও সঞ্চালনা করেন। আয়োজকদের পক্ষে অরূপ মান্না বলেন, ভ্রমণ ও কুইজের এই মেলবন্ধন শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে প্রকৃতি ও বিশ্বকে জানার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।