(নতুন দিনের রাণার)
আশা সরকার।।
১৩।০৬।২০২০
(বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস )
বাতাসে এখন বারুদের ঘ্রাণ
শব্দের তান্ডবে নিস্তব্ধতা ভেঙে খান খান
সহিষ্ণুতা পলাতক, তাপ বাড়ছে বলে
অস্থিরতা ক্রমবর্ধমান।
এটাই এখন জীবনের চালচিত…
(নতুন দিনের রাণার)
আশা সরকার।।
১৩।০৬।২০২০
(বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস )
বাতাসে এখন বারুদের ঘ্রাণ
শব্দের তান্ডবে নিস্তব্ধতা ভেঙে খান খান
সহিষ্ণুতা পলাতক, তাপ বাড়ছে বলে
অস্থিরতা ক্রমবর্ধমান।
এটাই এখন জীবনের চালচিত্র ,,,,,,,,,,
কিন্তু এই চোখ গুলো নোংরা রাজনীতির
কি বোঝে বলতে পারেন রাজাধিরাজ ?
ভুলে যাবেন না এরাই আগন্তুক এরই বিদ্রোহ
হাড় মাংসের মধ্যে লুকিয়ে আছে এদের হৃদপিন্ডটা
পেটের জ্বালা বড়ো বেশি রক্ত ছড়ায়
ধুক ধুক করে রাজাধিরাজ
সাইক্লোনের মধ্যে এদের জন্ম ,
সাইক্লোনের মধ্যে বাঁচতে ভালোবাসা
সাইক্লোনের মধ্যেই বাঁচতে শিখেছে এরা।
শীত গ্রীষ্ম বর্ষা ঠান্ডায় চুপসে যাই না
এদের অনেক যত্নে জমিয়ে রাখা উচ্চ আকাঙ্ক্ষা
জীবন কে এরা ভালোবাসে
জীবন কে এরা পেতে চায়
রাজনীতির মৃত্যু মিছিলে নয়
তোমাদের ধ্ব়ংসের মিছিলে।
এরাই পারবে একটা নতুন যুগের সূচনা করতে
আশা রাখি ,আসবেই আলোর জোয়ার
এরাই সেই নতুন যুগের ভগীরথ
এরাই সেই নতুন সূর্যের সোনালী কিরণ
এরাই নতুন মনের জাগানো বিবেক
এরাই নতুন দিনের রাণার।।
