দৈনিক প্রতিযোগিতা
কবিতা - মেরুদণ্ডহীন
বিভাগ - গদ্য কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ - ১৫|০৬|২০২০
***********************
পিয়ানোর টুংটাং শব্দটা বড়ই মধুর লাগে
জীবনটা যদি এমনই মধুর হতো -
ভাবতে ভাবতে হারিয়ে যাই গহীন অন্ধকারে।
দ…
দৈনিক প্রতিযোগিতা
কবিতা - মেরুদণ্ডহীন
বিভাগ - গদ্য কবিতা
কলমে - স্বপন গায়েন
তারিখ - ১৫|০৬|২০২০
***********************
পিয়ানোর টুংটাং শব্দটা বড়ই মধুর লাগে
জীবনটা যদি এমনই মধুর হতো -
ভাবতে ভাবতে হারিয়ে যাই গহীন অন্ধকারে।
দুঃখের চোরা স্রোত টানতে টানতে নামিয়ে আনে কঠিন বাঁকে
জুয়া খেলার মত জীবনটাকে ধরেছি বাজি -
যদি একবার অন্ততঃ ঘুরে দাঁড়াতে পারি।
বিষণ্ণ রোদে পুড়ে যাচ্ছে হৃদপিন্ড -
সংসারী মানুষ সুখ খোঁজে চিরকাল
তারপর একটা সময় পিঠের মেরুদণ্ড বেঁকে যায়।
সকাল সন্ধ্যে এরা দেবতার পায়ে মাথা ঠোকে
দেবতা ফিরেও তাকায় না, সময় কোথায়?
সেই একই ছবি সারাটা বছর - বন্যা, খরা, অনাহার ...
মেরুদণ্ড থেকেও মাঝে মাঝে মনে হয় মেরুদণ্ডহীন
গুমোট অন্ধকার রাতে অভিমানে চোখের জল মুছি -
স্মৃতির পাতায় অবুঝ কান্নাগুলো নীরবে উঁকি দেয়।
**********
