একটা চেষ্টা কবিতা লেখার মাত্র
শিরোনাম:অশ্রুবারি
শুভা গাঙ্গুলি
আষাঢ় শ্রাবন এই দুটি মাস
বর্ষা ঋতুর নামে,
বৃষ্টি নাকি সময় বুঝে নিয়ম মেনে
নামে,
এই যে মিতুল চুপটি বসে
অঙ্গে বহে ধারা,
বারবী পুতুল হারিয়ে গেছে
মা সন্তান হারা,
আবার …
একটা চেষ্টা কবিতা লেখার মাত্র
শিরোনাম:অশ্রুবারি
শুভা গাঙ্গুলি
আষাঢ় শ্রাবন এই দুটি মাস
বর্ষা ঋতুর নামে,
বৃষ্টি নাকি সময় বুঝে নিয়ম মেনে
নামে,
এই যে মিতুল চুপটি বসে
অঙ্গে বহে ধারা,
বারবী পুতুল হারিয়ে গেছে
মা সন্তান হারা,
আবার দেখো গাছের তলায়
প্রচণ্ড দাবদাহে
গাইছে বাউল একতারাতে
চক্ষে বারি বহে,
আবার দেখো মাঘের শীতে
চাটুজ্জেতের নমি,
বৃদ্ধাশ্রমে আপন মনে
কাঁদে চরণ চুমি,
গোপাল ঠাকুর রেখো
আমার সন্তানেরে ভালো,
তারাই আমার জীবন ঠাকুর,
আঁধার ঘরে আলো
তাই তো বলি বর্ষা কেবল
মেঘমুলুকে নয়,
চোখের কোনে বাষ্প জমেও
মহা প্লাবন হয়।
১৫.৬.২০২০
