পুরোনো ডায়েরি //শ্রী উত্তম( ময়ূর পালক) ১৩/০৬/২০২০
@@@@@@@@@@@@@@@@@@@@@
স্বপ্নের দুই চোখে রঙিন স্বপ্ন আঁকা
কখনো স্বপ্ন ঘুম কখনো জেগে থাকা
গভীরতা মেপে মেপে কেউ বা হারিয়ে যায়
সমুদ্র মন্থনের অমৃত কেউ বা খুঁজে পায়
এখনো বয়স আছে…
পুরোনো ডায়েরি //শ্রী উত্তম( ময়ূর পালক) ১৩/০৬/২০২০
@@@@@@@@@@@@@@@@@@@@@
স্বপ্নের দুই চোখে রঙিন স্বপ্ন আঁকা
কখনো স্বপ্ন ঘুম কখনো জেগে থাকা
গভীরতা মেপে মেপে কেউ বা হারিয়ে যায়
সমুদ্র মন্থনের অমৃত কেউ বা খুঁজে পায়
এখনো বয়স আছে ভালো কিছু ভাববার
মনটাকে শুধু বলি নেই কিছু হারাবার
অনেক বয়স হলো যৌবন পেরিয়ে
ভাবছে মনটা আজ গেছে বুঝি হারিয়ে
কতটা বয়স হলো বলেছে জানালা গুলো
হাসি পায় মনে মনে জমেছে কতই ধুলো
তবু আমি আছি ভুলে ষাটের ঊর্ধ্বে থেকে
বিকিকিনি বাজারে তে একুশের স্মৃতি ঢেকে
হাজার স্বপ্ন গুলো ভিড় করে আসে যতো
সেই প্রেম বুকে নিয়ে আবার জন্ম হতো
রাতদিন ভেবে ভেবে বয়স পেরিয়ে যায়
ভাবনার বুকে শুধু স্মৃতি গুলো পেতে চায়
হাজার বেস্ততায় আমরা যে বেঁচে আছি
মৃত্যুকে করি জয় মৃত্যুর কাছাকাছি
অনন্ত আকাশ জুড়ে নিয়েছি শপথ
স্বপ্নে সাগর ভাসে অদুর ভবিষ্যৎ
প্রেম প্রীতি ভালোবাসা সব যেনো একাকার
পুরোনো ডায়েরি দেখে জেগে উঠেছি আবার
_________________
