Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম : বিষের দহন
কলমে : সজীব মজুমদার
তারিখ :13/06/2020

            ' বিষের দহন '
আত্মঘাতী জন্মকুণ্ডলীর ফাঁদে ,
নীরব রক্তকমল কাঁদে ;
মর্মভেদী বেদনার মাঝে ,
নিঃশব্দের রঁজনবৈচিত্র হাসে !
ব্যথার কাব্যকথা…


দৈনিক প্রতিযোগিতা
শিরোনাম : বিষের দহন
কলমে : সজীব মজুমদার
তারিখ :13/06/2020

            ' বিষের দহন '
আত্মঘাতী জন্মকুণ্ডলীর ফাঁদে ,
নীরব রক্তকমল কাঁদে ;
মর্মভেদী বেদনার মাঝে ,
নিঃশব্দের রঁজনবৈচিত্র হাসে !
ব্যথার কাব্যকথার উপমায় জড়ানো অরব অভিলাষে,
কঁকিয়ে উঠে জীবন রেখার অন্ধবিন্দু ।
শরীরী প্রতাপ নিভে গেছে ,
মায়ায় জমেছে বিষ ;
রিপুর পদচিহ্নে বেদনার ভারে ডুবেছে অক্ষয় গহিন সিন্ধু ।

চিতার অর্ধদগ্ধ হাড়ের ধোঁয়ায় ম্লান পূর্ণ চাঁদের তুষারাবৃত শুক্ল ,
রক্ত মাটির অভিশাপে ,
বিকৃত কুম্ভর স্নায়ুচাপে ,
হিংসার খরস্রোতে অনগ্ল ।

অবচেতনের শিরায় শিরায়,
আধবোজা চোখের আলোছায়ার ,
পোড়া দাগের পচনের চিহ্ন ফুটেছে মায়াবী মলিন ইশারায়।

একপেশে অঙ্গীকার ,
এ যেন এক মায়াহীন প্রান্তর ,

উদভ্রান্ত পান্থের বেশে ক্ষরিত রক্ত দিকভ্রষ্ট হৃদপিন্ড !
শূণ্যতার থাবায় নিয়ন্ত্রিত ব্যক্তিত্ব ,
অপমৃত্যুর চোরাবালিতে জীবন হয়েছে ক্ষতবিক্ষত ,অন্ধত্ব।