সবুজের প্রতিশ্রুতি
মালা সেন দে
৫।৬।২০২০
বসুন্ধরা , তুমি বীরভোগ্যা বসুন্ধরা ,
ধনধান্যে পুষ্পে ভরা বসুন্ধরা ।
আকাশের দিকে হাত বাড়িয়ে মাপতে চেয়েছিলে দূরত্বটা ,
ভেবেছিলে পথিক সূর্য দিনান্তে বসবে তোমার ছায়াতলে ।
অযুত , লক্ষ , নিযুত …
সবুজের প্রতিশ্রুতি
মালা সেন দে
৫।৬।২০২০
বসুন্ধরা , তুমি বীরভোগ্যা বসুন্ধরা ,
ধনধান্যে পুষ্পে ভরা বসুন্ধরা ।
আকাশের দিকে হাত বাড়িয়ে মাপতে চেয়েছিলে দূরত্বটা ,
ভেবেছিলে পথিক সূর্য দিনান্তে বসবে তোমার ছায়াতলে ।
অযুত , লক্ষ , নিযুত বছর ধরে চলায় ,
কতবার তোমাকে করেছে ঘর্মাক্ত ।
সবুজ বনরাজী উঁচু নীল আকাশে ডানা মেলে ,
নিবিড় সুখে উপহার দেয় সুখী জীবনের চাবিকাঠি ।
তোমার অস্তিত্ব জানিয়ে যায় বেঁচে থাকার লড়াই ,
অসংখ্য ডালপালায় ছড়িয়ে আছে প্রতিমুহূর্তের নিশ্বাস প্রশ্বাস ,
সভ্যতার কুঠারাঘাত পড়ে তোমারই দরজায় ।
আঘাত করে তোমাকে করেছে রক্তাক্ত ,
সভ্যতা যত এগিয়েছে আঘাত করেছে নতুন শতাব্দীর বুকে ।
সবুজ চাওয়া পাওয়াগুলো হারিয়েছে ইমারতের পাষাণ বুকে ,
জানতে চাও আকাশ এতো কালো কে করলো ?
আলোচনা পর্যালোচনার ঝড় চায়ের টেবিলে হারিয়ে যায় ।
বাতাসের শিহরণে , রৌদ্রতাপে দগ্ধ সবুজ মন ,
তবুও পাতায় পাতায় লেখা ভালোবাসার দান ।
কালো ধোঁয়ার কুণ্ডলী মাখিয়ে শরীরে ছন্দে ফিরতে চায় ,
আকাশে মুখ তুলে চায় , জেহাদ ঘোষণা করে ।
সগৌরবে ফিরতে চায় সবুজের প্রতিশ্রুতি নিয়ে ,
জীবনের প্রতি নিশ্বাসে সবুজের ভালোবাসা ।
এসো সবাই দৃঢ় কণ্ঠে বলি , সবুজ চাই , বন্ধ হোক নিষ্ঠুর খেলা ।
কবির কথায় বলি --,
"যাহারা তোমার বিষাইছে বায়ু , নিভাইছে তব আলো ,
তুমি কী তাদের ক্ষমা করিয়াছ , তুমি কি বেসেছ ভালো "।
সবুজের গালিচায় রেখে যেতে চাইভবিষ্যৎ প্রজন্মকে ,
যা উপহার দেবে সুন্দর এক পৃথিবী ॥
