Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

কবিতা
একটুখানি চাওয়া
আফতাব মল্লিক
৩/৬/২০

একরাশ ক্লান্তি নিয়ে যখন বাড়ি ফিরব ,
তখন দরজা খুলে ,
আমাকে অনেক আদরে জড়িয়ে ধরতে হবে না।
 শুধু একটি বারের জন্য বোলো,
 খুব কষ্ট হয়েছে  না আজকে?
 তোমার  কোন কথায় রাগ করে ,
যখন জানালা  …


কবিতা
একটুখানি চাওয়া
আফতাব মল্লিক
৩/৬/২০

একরাশ ক্লান্তি নিয়ে যখন বাড়ি ফিরব ,
তখন দরজা খুলে ,
আমাকে অনেক আদরে জড়িয়ে ধরতে হবে না।
 শুধু একটি বারের জন্য বোলো,
 খুব কষ্ট হয়েছে  না আজকে?
 তোমার  কোন কথায় রাগ করে ,
যখন জানালা  ধরে দূরে চেয়ে থাকবো।
 হাত ধরে ডেকে,
 আমার মান ভাঙাতে হবে না।
শুধু দূর থেকে একবার বোলো,
 এইযে মশাই -----
 আর রাগ দেখাতে হবে না ।
টেবিলে চা  দিয়েছি , চলে এসো।
কোন এক  গোধূলী বিকেলে -
সবুজ মাঠে বসে যখন আমি,
 আনমনে  কোন ঘাসের পাতায় হাত বোলাবো,
 আমার হাতে হাত রেখে বলতে হবেনা,
 আমি তোমাকে অনেক ভালোবাসি।
 শুধু একটি বারের জন্য,
 আমার মুখের দিকে চেয়ে থেকো।
 রাতে ,আমার মাথায় হাত বুলিয়ে-
 আদর করে বলতে হবে না ,
তুমি খুব সুন্দর ।
শুধু আমার অজান্তে ,
আমার শরীর থেকে সরে যাওয়ার লেপটা ,
 একটু ঠিক করে দিও।
 সারা জীবন তোমাকে সঙ্গ দেওয়ার প্রতিদানে,
 অনেক দামী উপহার  দিতে হবে না,
 শুধু মনে মনে একবার ভেবো,
 আমি তোমার হৃদয়ের কাছের কেউ একজন !

আফতাব মল্লিক
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত।