Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

স্মৃতিকথা

মনে পড়ে যায় পুরাতন কিছু জামাদের স্মৃতি।  অনেক জামার ই স্মৃতি আজ আর নেই... তবু মনে পড়ে যায়  কিছু জামাদের কথা। 
এ যাবত কাল অব্দি হরেক রকম,  হরেক ডিজাইন ও রঙের জামা পরেছি ও পরবো ও যেমন প্রতি টি মানু্ষ ই পড়ে থাকে।  তবু ও ত…


স্মৃতিকথা

মনে পড়ে যায় পুরাতন কিছু জামাদের স্মৃতি।  অনেক জামার ই স্মৃতি আজ আর নেই... তবু মনে পড়ে যায়  কিছু জামাদের কথা। 
এ যাবত কাল অব্দি হরেক রকম,  হরেক ডিজাইন ও রঙের জামা পরেছি ও পরবো ও যেমন প্রতি টি মানু্ষ ই পড়ে থাকে।  তবু ও তাদেরই বুকে ও অনেক কথা লুকিয়ে থাকে।  কিছু জামা ছিলো,  মনে থাকা... যে জামাদের আমায় বেশ লাগতো...বা কিছু জামা ছিলো যাদের আমার বেশ লাগতো আর কিছু জামা ছিলো যাদের অন্যদের বেশ লাগতো।  কিছু জামা বা অনেক জামা হারিয়ে গেছে জীবনের বাঁকে রয়ে গেছে কিছু স্মৃতি মনের ভেতরে। 
ছোট বেলার ছোট ছোট জামা রা আজ আর নেই...  তবু ও মনে পড়ে মায়ের কেনা সেই কয়েক মিটার কাপড়ে তৈরী  এক ই রঙ এর হাফ হাতা ও ফুল হাতা...  ফুল ছাপ জামাটার কথা।  যে জামা টা পরেছিলাম কোন এক পয়লা বৈশাখে আর রানু মাসি গাল টিপে বলেছিলো মিষ্টি সোনা আমার..  তার বুকের জুঁই ফুল গন্ধ ঢেকে ।
এভাবেই...জামারা বড়ো হয়ে গেলো... চেক থেকে স্ট্রাইপের বাহারি রঙের কারুকাজে। 
গেরুয়া গোধুলিতে , একটি মেয়ে ফুপিয়ে কেঁদেছিলো সেই আকাশ রঙের প্রিয় জামাটায় মুখ ডুবিয়ে... ভিজে গিয়েছিলো জামার খানিক,  ভিজে ছিলাম আমি ও...আজ ওই জামাটার কথা খুব মনে পড়ে। 
আজ ও অনেক বেলা গড়িয়ে বিকেল এ তাকিয়ে দেখি আমার সাদা জামা জড়িয়ে অনেক ইতিহাসের ছেড়া পাতা..  ইলাস্ট্রেসান এ।

মনে পড়ে যায়...কোন এক শারদ সকালের পুজো গন্ধ মাখা সেই সেদিনের নতুন জামাটির কথা।

জামা আসে,  জামা যায়...জামা আসবে আরো অনেক....লেখা থাকবে প্রতিটি জামায় অনেক গোপন স্মৃতি কথা।
একটা আলমারি বোঝাই জামা রা কোন একদিন লিখে যাবে ইতিহাস আমার হারিয়ে যাওয়া স্মৃতিকথার।

নারায়ন।