Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সম্মাননা

আদিপিতার  ব্রহ্ম আ, প্রতি প্রশ্নঃ
অঞ্জনা  চক্রবর্তী

আজ  আমি রজঃস্বলা, নগ্ন 
ছুঁড়ে  ফেলে  দিয়েছি  আমার লজ্জা যাবতীয়...
চোখে অগ্নি, অঙ্গার  খাই  আমি ,  হাতে   বর্ষা
এলোচুলে  কালো  মেঘ রাশি, ঢেকে আমার খোলা পিঠ
রণ  দুন্ধুভি  বেজে ওঠ…

আদিপিতার  ব্রহ্ম আ, প্রতি প্রশ্নঃ
অঞ্জনা  চক্রবর্তী

আজ  আমি রজঃস্বলা, নগ্ন 
ছুঁড়ে  ফেলে  দিয়েছি  আমার লজ্জা যাবতীয়...
চোখে অগ্নি, অঙ্গার  খাই  আমি ,  হাতে   বর্ষা
এলোচুলে  কালো  মেঘ রাশি, ঢেকে আমার খোলা পিঠ
রণ  দুন্ধুভি  বেজে ওঠে আমার  নূপুরে...
আমি  দাঁড়িয়ে  মন্দির  মাঝে , পিতার সম্মুখে |

হে পিতা , তুমি  সৃষ্টি  করেছিলে, প্রজাপতি , আদিকালে |
তার থেকে  সৃষ্ট সপ্তর্ষি... মরীচি, অত্রি, অঙ্গিরস , পুলস্ত ক্রুতুজ, ভৃগু, বশিষ্ঠ , নারদ , দক্ষ 
তাঁদের  সৃষ্টি  মানব  সভ্যতা  নরনারী, বৈচিত্র্য |
হে  মূর্তি  মধ্যে  পিতা , তোমার  কি  নেই  কোনো  দ্বায়বদ্ধতা !
চোয়াল  শক্ত  করে  দাঁড়ায়ে   আমি ,
বলি, বেরিয়ে  আসুন  আপনার  ঐ  অবয়ব  হতে
আছে  কিছু  প্রশ্ন !! যদিও আপনি  নাকি অন্তর্যামী !!

পিতা, পিতৃত্ব  কি?
উত্তর  আসে  _"সন্তান  প্রতি  লালন পালন , স্নেহ  উদ্ভাবন |"
পিতা , আপনার  কি  স্নেহ  আছে  নারীর   প্রতি?
কেন  তবে  সরস্বতী   সম  কন্যাকে  কামুক  দৃষ্টিতে  দেখলেন  আপনি?
কেন  সৃষ্টি  করলেন  গায়েত্রী? আপনি  কি  কবি?
কেন  আজও  সৃষ্টির  কৃষ্টিতে  ডিসেকশনে যায়  নারী  দেহ
কবির  কলমের  আড়ালে...? এ  কোন  সংস্কৃতি?
আপনার  পথ  রচিত !!

আমি  হারিয়েছি  বিশ্বাস , আস্থা  আপনার  প্রতি |
হাতে  তুলে  নিলাম  মুণ্ডমালা  দাবানল  জ্বালিয়ে  ভষ্মীভূত  করবো  অপসংস্কৃতি |
হাতে  নিয়ে  খর্গ , অট্টহাসিতে  দেবতারাও  ভয়  পাবে
আমার  ঝলসানিতে, ফুল্কিতে...
উন্মোচন  করবো   প্রগতির  আলো , সভ্যতার আলো উন্নতির  দেহ,
আমার  চারপাশে  পড়ে  থাকবে  মুণ্ডহীন  ধর
খন্ড  করবো আমার  হাতে , আমি  অবিনশ্বর |