#দৈনিক_প্রতিযোগিতা_কলম_সম্মান
শিরোনাম- শঙ্কিত নাদ
কলমে- শান্তনু দাস
১৭/০৬/২০২০ ইং
---------------------------------------------------------------
লাগোয়া বাতাস এ-কার স্থিতির গন্ধ আনে?
অদূরে কার ত্রাসের পদধ্বনি অহর্নিশি কানে কানে…
#দৈনিক_প্রতিযোগিতা_কলম_সম্মান
শিরোনাম- শঙ্কিত নাদ
কলমে- শান্তনু দাস
১৭/০৬/২০২০ ইং
---------------------------------------------------------------
লাগোয়া বাতাস এ-কার স্থিতির গন্ধ আনে?
অদূরে কার ত্রাসের পদধ্বনি অহর্নিশি কানে কানে শুনি?
রঞ্জিত বিজয়ধ্বজে গ্রাসের আলেখ্যরা হাসে,
শবের মিছিলে নবজাতকের মুখ অবিরত গুনি।
আভিজাত স্পর্শানুরাগী বেনোজলে স্নান সারে তটভূমি-
উদ্বেল মঞ্চে রাজে প্রলয় দ্যোতনা-
অমোঘ তূণীরে সাজে নাশের শাণিত শায়ক
বিষকুম্ভে উদ্ভব স্ফীত মূরতি ভীষণা।
স্তব্ধ হৃদস্পন্দন গতি যেন যবনিকা পথে-
সঁপে দেয় নিজেকে প্রতিস্পর্ধা বিহীন,
কালের করালগ্রাসে প্রতীক্ষার প্রহর কাটে-
কাতারে কাতারে জমে লাশেরা শ্রীহীন।
বে'দামি জীবের ভিড়ে দামি অনুজীব-
স্বজাত গৌরবে বাঁচে নিরাশ শহরে,
অবাক বোধনে তার ত্রাস সীমাহীন-
বাড়ে আর বাড়ে কেবল প্রহরে প্রহরে।
অপার বিষাদে ঢাকে মেঘাগম নীলাকাশ-
মৃত্যুর শরিকেরা বুনে শেষ সাধ।
আকুল আকুতি বাজে সু-গহীন ছায়ানটে-
বাজে মধুর পাবন-ভূমে শঙ্কিত নাদ,
----------------------------------------------------------------
