Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_২
বিষয় - গদ্যকবিতা

"ভালো থেকো আমার ভালোবাসা"

✍®©সুমিতা মুখোপাধ্যায়

কেনো জানি না আজ তোমাকে খুব মনে পড়ছে।
যেদিন তুমি আমার একটা হাত তোমার বাম বুকে চেপে ধরে দুচোখ বুজে ছিলে,
আমি তখন অনু…


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_২
বিষয় - গদ্যকবিতা

"ভালো থেকো আমার ভালোবাসা"

✍®©সুমিতা মুখোপাধ্যায়

কেনো জানি না আজ তোমাকে খুব মনে পড়ছে।
যেদিন তুমি আমার একটা হাত তোমার বাম বুকে চেপে ধরে দুচোখ বুজে ছিলে,
আমি তখন অনুভব করেছি, ভালোবাসার ওঠানামা,  আর মুখে তোমার তৃপ্ত আবেগের স্বরলিপি তরঙ্গ।
খুব মনে পড়ে জানো,   যখন আমাকে আমার দলাপাকানো কষ্ট গুলো আবার পুরানো চেতনায় ফেরাই , তখন তোমার আমাকে বুকের মাঝে আগলে রাখার অনুভূতিরা নাড়া দেয়  বারবার। অবসন্ন শরীরে জাগে পুলকের হিল্লোল।
খুব মনে পড়ে জানো!
তোমাকে  যখন বলি আমার কষ্টের বিষাক্ত বিষের জ্বালা।
তখন তুমি নীলকন্ঠ,  তুমি আমার সীমাহীন আকাশের নীচে অতলস্পর্শী সাগর। তোমার প্রশস্ত বুকে উদারতার মাদকতা, তোমার আহ্বানে আমার হৃদয়তন্ত্রীতে বাজে
"মেঘ -রাগ"  বুঝি দুজন ভিজবো বলে বারিবিন্দুরা সপ্তমে সুর তোলে।

আমি বারবার নিজেকে হারিয়ে ফেলেছি, তোমার কাছে, তোমার প্রশস্ত বক্ষে।
এক সুগভীর নির্ভরতায় মাথা রেখেছি  বারবার। কলঙ্কের ভারে  নির্ভার মাথা সততার মতো হালকা  হয়েছে। কী প্রশান্তি! কী মুক্তির স্বাদ! নির্ভার নিষ্কলুষ সঙ্গীতের আলাপ ভেজেছি, নব-নব সম্ভাবনার মালা গেঁথেছি, আর উন্মুক্ত হৃদয়ে শুধু তোমার আলিঙ্গনকে গেঁথে রেখেছি আমার ভালোবাসার গুপ্ত সিন্দুকে।
 সত্যিই, আমি শুধু নিয়েই গেলাম তোমার কাছে।
দিলাম শুধু আমার জীবনের সব জমানো চোখের জল, আর তিক্ত হয়ে যাওয়া সব লাঞ্ছনাদের!
আবার খুব মনে পড়ে জানো,
 সেই দিনের  স্মৃতি - আমার মন আকাশে ঘনঘন কালো মেঘেরা বিক্ষিপ্ত হয়ে ঘুরছিলো, আমাকে অস্থির করে তুলছিলো, পাগলিনীর মতো বাঁচতে চাওয়া ইচ্ছেদের আটকে ধরে রাখবো,  এ যেন এক উদভ্রান্ত ভাবাবেগের বিশৃঙ্খলা,
 আমাকে.... ঠিক তখনই
তুমি শান্ত, সৌম্য , পবিত্র উদারতায় আমার সিঁথিতে রাঙিয়ে দিলে এক খণ্ড ভারতবর্ষ।
ভালো থেকো আমার ভালোবাসা।
অমর হয়ে থেকো ভারতবর্ষে রক্তিম পবিত্র বনবীথিতে।

®©সুমিতা মুখোপাধ্যায়