দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা ২
#বিভাগ_কবিতা
#কবিতার_শিরোনাম_আত্মিকতা
#স্বরলিপি
#তারিখ_১৮_৬_২০
এখন আর কান্না আসে না.....
যদিও 'আবেগ'-এর পুষ্পদল; রক্তাক্ত হয়_
অনুভূতিদের কোমল গালে রোষানল' ছাপ ফেলে যায়,
ব্যথার তী…
দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা ২
#বিভাগ_কবিতা
#কবিতার_শিরোনাম_আত্মিকতা
#স্বরলিপি
#তারিখ_১৮_৬_২০
এখন আর কান্না আসে না.....
যদিও 'আবেগ'-এর পুষ্পদল; রক্তাক্ত হয়_
অনুভূতিদের কোমল গালে রোষানল' ছাপ ফেলে যায়,
ব্যথার তীর বুকের বাঁদিকে; কাতর সুরে বাজতে থাকে;
তবুও, ছলকে পড়া অশ্রুধারাকে; ঠোঁটে ঠোঁট চেপে' অন্তরেই বেঁধে রাখি_
ঠাঁই দেই না; আঁখিপাতে ।।
এক কালে নোনাধারা;
চোখ বেয়ে এসে ওষ্ঠে মিলে যেত সহজেই,
তবে' সেই যবে থেকে হারালে তুমি_
আর, বড় হয়ে গেল আমার 'অবুঝ আমি'
সেই তবে থেকে; মনের দু'কূল আর ভাসে না।।
কাঁদলেই ফিরে পাওয়া যায় বুঝি হারানো ধন?
কেঁদে বুক ভাসালেই,
পথভোলা পথিক- আবারও কী পুরনো দ্বারে কড়া নাড়ে?
মূহুর্মূহু হয়ে চলে শুধু মুক্তো বিন্দুদের অপচয়.....
তবে মনের আকাশে যখন অসহায় পরিস্থিতির দুর্বিপাকে আঁধার ঘিরে আসে_
অসময়ের ঝড় তার প্রস্তুতি সম্পূর্ণ করে'
দুর্বল খড়কুটোর ন্যায় আমাকে হারিয়ে দিতে বদ্ধপরিকর_
ভেঙে পড়ার অন্তিম মুহূর্তে; 'মুষলধারা' এসে
মাথার 'পরে আদুরে স্পর্শে মুছিয়ে দেয় সকল বেদনভার ....
আমার জমানো কান্না নামে; আকাশের বুক জুড়ে।।
(লাইন সংখ্যা ২১)
