সাপ্তাহিক প্রতিযোগিতা - ১১
কবিঃ হোসাইন মকবুল
কবিতার নামঃ তুমি মহাকালের বিস্ময়
তারিখঃ ৩০/০৫/২০২০
(পোস্টিং সময়ঃ১৮.২৩ পি এম)
তুমি মহাকালের বিস্ময়
রক্তে তোমার বাঁধনহারা অমিত হিল্লোল/
চরণে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল/
তোমারে পুজ…
সাপ্তাহিক প্রতিযোগিতা - ১১
কবিঃ হোসাইন মকবুল
কবিতার নামঃ তুমি মহাকালের বিস্ময়
তারিখঃ ৩০/০৫/২০২০
(পোস্টিং সময়ঃ১৮.২৩ পি এম)
তুমি মহাকালের বিস্ময়
রক্তে তোমার বাঁধনহারা অমিত হিল্লোল/
চরণে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল/
তোমারে পুজি হৃদয় মন্দিরে যুগ পুরুষ অভিমানে দেব জ্ঞানে/
বিদ্রোহী ঐক্যতানে সাম্যের বার্তা সমাহিত মোদের প্রাণে।/
তোমার বাউন্ডুলে বাঁশিতে তুমি তুলেছ বিদ্রোহী সুর,/
আমাদের দিয়েছ মুক্তি, দুর হয়েছে অনাহূত অসুর।/
তোমার রণসঙ্গিতে উঠেছে নিনাদ কেঁপে উঠেছে ধরণি,/
শোষিত, নিপীড়িতদের তুমি শুনিয়েছ মুক্তির বাণী।/
বকধার্মিক আর ভণ্ডদের মুখোশ তুমি দিয়েছ খুলে,/
তোমার হুঙ্কারে অত্যাচারী শাসকদের মসনদ উঠেছে দুলে।/
তোমার বেহাগের সুরে উথলি উঠেছে প্রেমিক, প্রেমিকার হৃদয়,/
তুমি দিয়েছ প্রেম শত লাঞ্চনা, নিন্দার কালিমা মেখে গায়।/
তুমি দিয়েছ অভয়, মুক্তিকামী মানুষের হৃদয় করেছ জয়,/
স্মরণীয় তুমি, বরণীয় তুমি, তুমি মহাকালের বিস্ময়।
--০--
রাজশাহী
৩০/০৫/২০২০
