Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুমতি থাকলেও তমলুকের বর্গভীমা মন্দির খোলেনি কর্তৃপক্ষ

আজ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তমলুকের বর্গভীমা মন্দির বন্ধ রয়েছে।।

১লা জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পঞ্চম দফার লকডাউন আগামী 30 জুন পর্যন্ত চলবে। তারই মধ্যে সা…


আজ থেকে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তমলুকের বর্গভীমা মন্দির বন্ধ রয়েছে।।

১লা জুন থেকে রাজ্যের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পঞ্চম দফার লকডাউন আগামী 30 জুন পর্যন্ত চলবে। তারই মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মীয় প্রতিষ্ঠান খোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু তমলুক শহরে 51 পীঠের একপিঠ দেবী বর্গভীমা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। লক ডাউন এর সময় মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে মন্দির খোলার কোন নির্দেশিকা না পাওয়ার ফলে বর্গভীমা মন্দির বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। যতক্ষণ না জেলা প্রশাসনের তরফ থেকে কোনো গাইডলাইন পাচ্ছে ততক্ষণ বর্গভীমা মন্দির বন্ধ থাকবে এমনটাই জানালেন মন্দির কর্তৃপক্ষ।