Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -11
তারিখ -26.05.2020, মঙ্গলবার,শ্রীপুর।
কবিতার নাম -বিশ্বজনীন বিদ্রোহী কবি
**************************************
কবি -রঞ্জন রায়
**************************************
মহাবিশ্বের মহাকাশে তুমি বিদ্রোহী কবি…


সাপ্তাহিক প্রতিযোগিতা -11
তারিখ -26.05.2020, মঙ্গলবার,শ্রীপুর।
কবিতার নাম -বিশ্বজনীন বিদ্রোহী কবি
**************************************
কবি -রঞ্জন রায়
**************************************
মহাবিশ্বের মহাকাশে তুমি বিদ্রোহী কবি মহাপ্রলয়ের নটরাজ।
ভূলোকে দ্যুলোকে চিরবিস্ময়, ক্ষ্যাপা দুর্বাসা বারিধির মহাকল্লোল,
মহাভারতের পাঞ্চজন্য গগনবিদারী সিংহনাদ,
উৎপীড়িতের ক্রন্দন-রোলে বিদ্রোহী ভৃগু ভগবান,
সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা ভিসুভিয়াসের অগ্নিউগারি কালানল।
বসুধা-বক্ষে বাড়ব-বহ্নি রুদ্রভানুর রওশন।
অত্যাচারীর খড়গ কৃপাণে ভীমপদাঘাত,ভ্রুকুটি।
দক্ষরাজের প্রাসাদকাঁপানো সতী বিমোহন মৃত্যুঞ্জয়ী ভোলানাথ।
সাম্প্রদায়িক দাঙ্গা অনলে তুমিতো সতত প্রভঞ্জনের উচ্ছ্বাস।
তুমি বিদ্রোহ-বাহী তাজী বোররাক,উচ্চৈশ্রবা উদ্দাম।
তুমি নজরুল মধুসূদনের মেঘনাদ যেন বীরবিক্রমে ভাস্কর।
তুমি জীবনের প্রাণদায়ী প্রেম বিশ্বপ্রেমিক শ্যামের হাতের বাঁশরি।
পথিক কবির গভীর রাগিণী গোপন প্রিয়ার চাহনি।
কাব্য তোমার প্রেমের ভাণ্ড,ষোড়শীর হৃদি-সরসিজ।
তুমি বন্ধনহারা কুমারীর বেণী,জীবনপিপাসু যযাতি।
তুমি বুলবুল গুলবাগিচায়, নার্গিস ফুল নবাঙ্কুর।
প্রেমের রাজ্যে তুমি মহারাজ,মনুষ্যত্বের মোহন চাঁদ।
তুমি "গানের মালা"র "গীতি শতদল," "নতুন চাঁদ"এর নিঝুম রাত।
তুমি "সর্বহারা" র নবীন ঠিকানা,সাম্যবাদের শের সাফায়ত।
তুমি "বিষের বাঁশী"র উত্তাল সুর "ভাঙার গান"এর বহ্নিতাপস।
তুমি "দোলন চাঁপা"র দলিত প্রেমের "চোখের চাতক"
"চক্রবাক"।
তুমি "প্রলয় শিখা"র অগ্নিদহনে পুড়িয়ে দিয়েছো জাতি ভেদাভেদ।
তুমি ঝঞ্ঝার মত এসেছিলে কবি,"ধূমকেতু" হাতে জালিম জুজুর শিখণ্ডী।
তুমি বিশ্ব মানবতার মন্ত্রে ভীস্মদেবের প্রতিজ্ঞা।
তুমি বিশ্বামিত্র মুনি মহারাজ,ধর্মরাজের ধৃতির বিধান।
তুমি বাঙালির বিভাসিত দূত,সুর সৈনিক সব্যসাচীর গাণ্ডীবধনু।
তুমি বাঙালির ভালোবাসা কবি, চিরভাস্বর চেতনালব্ধ শ্রদ্ধা বিনয়।
প্রণমি তোমার রাতুল চরণে,বাঙালি জাতির দিল মেহেবুব,মোতিচুর মণি।
হে গানের পাখি, প্রাণের দেবতা,আকুল চিত্তে নম্র সালাম তোমার কাব্যে।
তব রচনায় শ্রদ্ধা জানাই বিশ্বলোকের কল্যাণব্রতে।