Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ১১
বিষয়- কাজী নজরুল ইসলাম
বিভাগ- পদ্য কবিতা
শিরোনাম-  @ নজরুল তুমি @
কলমে-          সুশান্ত ঘোষ
তারিখ-         ২৯\০৫\২০২০

রক্তে তোমার বাঁধন হারা অমিত হিল্লোল ,
চরনে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল ।


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব- ১১
বিষয়- কাজী নজরুল ইসলাম
বিভাগ- পদ্য কবিতা
শিরোনাম-  @ নজরুল তুমি @
কলমে-          সুশান্ত ঘোষ
তারিখ-         ২৯\০৫\২০২০

রক্তে তোমার বাঁধন হারা অমিত হিল্লোল ,
চরনে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল ।

তোমারে পুজি হৃদয় মন্দিরে যুগ পুরুষ অভিমানে ,
বিদ্রোহী ঐকতানে সাম্যের বার্তা সমাহিত মোদের প্রাণে ।

নজরুল তুমি মানবতা - তুমি মুক্ত মনের আহ্বান,
নজরুল তুমি হৃদয় মাঝে ঘোচাতে চেয়ে ব্যবধান ।

নজরুল তুমি দুর্জয় সোচ্চার -নিপীড়িত কাছে শক্তি ,
হৃদয় জুড়ে রয়েছো আজ বিভেদের মাঝেতে মুক্তি ।

নজরুল আজ বিভেদের মাঝে মানবতা দেখো নির্জন,
সুবিধাবাদ সমাজ মাঝে সোচ্চারে করে ওই গর্জন ।

নজরুল তুমি স্বমহিমায় ফিরে এসো তুমি রক্তিম,
সমাজ আজ কলুষিত রূপ ধরণী ফিরবে অকৃত্রিম ।

নজরুল তুমি ভালোবাসা নিপীড়িতদের আপনজন,
স্মৃতির মাঝে নজরুল তুমি চির নবীন বড়ই আপন ।