সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
#বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে
#কবিতা(লাইনসংখ্যা-১০)
#'মহাবিদ্রোহী' আজ দমবন্ধ
#দেবাশিস বসু
#২৫/০৫/২০২০
রক্তে তোমার বাঁধন হারা অমিত হিল্লোল,
চরণে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল।
…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
#বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে
#কবিতা(লাইনসংখ্যা-১০)
#'মহাবিদ্রোহী' আজ দমবন্ধ
#দেবাশিস বসু
#২৫/০৫/২০২০
রক্তে তোমার বাঁধন হারা অমিত হিল্লোল,
চরণে চলা মুক্তি উল্লাস প্রাণে দেয় দোল।
তোমারে পুজি হৃদয় মন্দিরে যুগ পুরুষ অভিমানে,দেব জ্ঞানে
বিদ্রোহী ঐক্যতানে সাম্যের বার্তা সমাহিত মোদের প্রাণে।
যখন 'অগ্নিবীণা' কর্তিত গ্রন্থকীটের জারক রসে
কিংবা পেটেবুকে ঝুল আর ধুলোর শিলীভূত স্তর শোকেসে
কিংবা দমবন্ধ 'বিদ্রোহী' বলে 'ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন'
লালপাড় শাড়ি অ্যালাবাস্টার শাঁখ হাতে কুমারীর দল অনন্য
চুরুলিয়া অবধি গড্ডল সারির বর্ণাঢ্য গতি
শোভাযাত্রায় মেষরক্ষকের গিলে করা ধুতি
কবির ছবি জুড়ে সদ্য শেষ হওয়া রজনীর বিস্মৃত কঙ্কাল
শুকনো মালায় ধুলো ঝুল আর মাকড়সার অবিচ্ছিন্ন জাল
খুর ঠুকে বারবার 'বিদ্রোহী'র ময়নাতদন্ত একবিংশ শতাব্দী ধরে
বৎসরব্যাপী রোজাশেষ-সময় খুঁড়িয়ে হেঁটেছে গোটা রমজান জুড়ে
