সাপ্তাহিক প্রতিযোগিতা : ১৩
তারিখ : ১০-০৬-২০২০
শিরোনাম : "খোলা মনের কথকতা"
✍ সুস্মিতা মালাকার ঘোষ
আমি ক্লান্ত বকের পাখায় খুঁজেছি
নৈঃশব্দের গান,
আর ভিজে যাওয়া চোখে মুছে নিয়েছি যে
সকল অভিমান।
আম…
সাপ্তাহিক প্রতিযোগিতা : ১৩
তারিখ : ১০-০৬-২০২০
শিরোনাম : "খোলা মনের কথকতা"
✍ সুস্মিতা মালাকার ঘোষ
আমি ক্লান্ত বকের পাখায় খুঁজেছি
নৈঃশব্দের গান,
আর ভিজে যাওয়া চোখে মুছে নিয়েছি যে
সকল অভিমান।
আমি রাত জাগা ভোরে সকাল খুঁজেছি
কোকিলের কুহু-রবে,
আর জীবন-বৃন্তে সাজিয়েছে কুঁড়ি
অশান্ত অনুভবে।
কিছু বালির পাহাড়ে পাথর রেখেছি
নাম দিয়েছে যে গোপনে,
আমি ব্যস্ত থেকেছি সবুজ জমিতে
কিছু চারা গাছ রোপণে।
আমি কমলা আকাশের নীল সন্ধ্যাকে
খুঁজে ফিরেছি যে বারবার,
আমি ধ্রুবতারা টাকে সঙ্গী করেছি
ভুলেছি জীবন-কারবার
কিছু মাধবীলতার মিলিয়েছি রঙ
সাঁঝের অস্তরাগে,
কিছু স্বপ্ন আজকে জীবনের পথে
চলছে আমারও আগে।
সব মিলিয়ে মিশিয়ে দিন তো কাটছে
কিছু ভালো কিছু মন্দে,
তবু জীবন চলছে জীবনের মতো
একরাশ দ্বিধা-দ্বন্দ্বে।
