Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
বিভাগ - কবিতা
শিরোনাম- রোদ্দুরহীন বারান্দা
কলমে - প্রদীপ সেন
তারিখ - ১০/০৬/২০

আমার বারান্দা রোদ্দুরহীন হয়ে আছে আজ
অথচ এই সেদিনও এখানে উজ্জ্বল আলোর ভিড় ছিল
অন্ধকার প্রকোষ্ঠগুলো ভরে যেতো চৈতন্য আলোয়


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
বিভাগ - কবিতা
শিরোনাম- রোদ্দুরহীন বারান্দা
কলমে - প্রদীপ সেন
তারিখ - ১০/০৬/২০

আমার বারান্দা রোদ্দুরহীন হয়ে আছে আজ
অথচ এই সেদিনও এখানে উজ্জ্বল আলোর ভিড় ছিল
অন্ধকার প্রকোষ্ঠগুলো ভরে যেতো চৈতন্য আলোয়
আমি প্রতি পল আলোস্নাত হয়ে হয়ে স্নিগ্ধ হতুম
বোধের তেপান্তর ভরে যেতো চাঁদের হাটে
নির্মল প্রভাত ছিল আমার উঠোনে বারান্দায়
সুর ছিল গান ছিল স্বরলিপি ভরা ছিল রাগে আর তালে
আজ সব ইতিহাস, শুধুই অতীত
কতকাল সূর্যমুখী মন মেঘে ঢাকা আকা‌শ দেখে
আলো চাই প্রাণ চাই মুক্ত আকাশ চাই
প্রাণ আজ শীতঘুমে বড্ড ক্লান্ত অবসন্ন
উঠোনের চারদিকে আগাছার ঝোপঝাড়
এবার ছাটতে হবে ‌শাখা-প্রশাখার জঞ্জাল
আলোহীন বারান্দায় খেলুক সোনালী রোদ
অনালোকিত উঠোন ভরে যাক অবিমিশ্র করে
আলোস্নাত হয়ে চেতনা দেউলে অর্ঘ্য চরাবো আজ
রোদ্দুরহীন বারান্দা হয়ে যাক আলোক তীর্থ।