Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 13
বিভাগ : কবিতা
শিরোনাম : অপেক্ষা
কলমে : সজীব মজুমদার
তারিখ : 10/06/2020

         ' অপেক্ষা '

কলঙ্কিত মনঃচক্ষুর নিথর আহ্বানে ভেঙেছে ঘুম,
জোয়ারির সুরে ক্রন্দন সারি
ধুঁকছে বেমালুম।

ধোঁয়ার চোখের …


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব 13
বিভাগ : কবিতা
শিরোনাম : অপেক্ষা
কলমে : সজীব মজুমদার
তারিখ : 10/06/2020

         ' অপেক্ষা '

কলঙ্কিত মনঃচক্ষুর নিথর আহ্বানে ভেঙেছে ঘুম,
জোয়ারির সুরে ক্রন্দন সারি
ধুঁকছে বেমালুম।

ধোঁয়ার চোখের নিভৃত গলিতে ,
শুয়ে আছে কত শত বেওয়ারিশ লাশ !

দুর্ভেদ্য মৃত্যু গহ্বরের অতলতলে ,
আঁধারের পূর্ণ জন্মবাসরের
তিক্ত পাপসে হয়েছে ঐক্যনাশ।

মায়া সূর্যের হিংস্র থাবায় ,
পাথর বুকে ও জাগে প্রাণ ;

নিঃশব্দের আলোড়িত পিয়াসে ,
নিবৃত বিথান, কাঙ্খিত আভাসে,
পুড়ে হলো ছাই অনির্বাণ ।

স্বজন খোয়ানো বিশ্বাসী উদয়ের ঢেউ ,
ছুটেছে নিরন্তর বেদনার লহমায় ;

শোকের কালো চাদর বেঁধেছি ,
নগ্ন পৃথিবীর নীল জলে ভাসিয়েছি !
যন্ত্রনার ফোকরে থাকা মৃত্যু উপত্যাকায়।

ওরে আয় তোরা ছুটে আয়,
ঘুমহীন প্রান্তরে ;
লিখে যা স্বাধীনতার আহ্লাদি শব্দ ,
বিজয় নিশানার রক্ত ডানায়।