Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা সাপ্তাহিক সেরা সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা -১৩

বিষয় - উন্মুক্ত
শিরোনাম- শুধু মানুষকে ভালোবেসে
বিভাগ- গদ্য কবিতা
পারমিতা চ্যাটার্জী
০৭/০৬/২০


তোমার আমার মাঝে এক কঠিন বিভেদ রেখা,
প্রাচীরের শক্ত ইঁটের গাঁথুনি টা আমি ভাঙতে পারিনি, ভাঙবার চেষ্টাও করিনি।
য…


সাপ্তাহিক প্রতিযোগিতা -১৩

বিষয় - উন্মুক্ত
শিরোনাম- শুধু মানুষকে ভালোবেসে
বিভাগ- গদ্য কবিতা
পারমিতা চ্যাটার্জী
০৭/০৬/২০


তোমার আমার মাঝে এক কঠিন বিভেদ রেখা,
প্রাচীরের শক্ত ইঁটের গাঁথুনি টা আমি ভাঙতে পারিনি, ভাঙবার চেষ্টাও করিনি।
যেদিন ভাঙবার সেদিন ভেঙে পড়বে নিজের থেকেই,
কেউ পারবেনা আটকে রাখতে তাকে।
আমি অপেক্ষায় আছি সেই কালবৈশাখীর,
যে ঝড়ের ধাক্কায় প্রচীরটা ভেঙে গুড়িয়ে যাবে।
আমি শান্ত নদীর তীরে দাঁড়িয়ে গোধূলির শেষ বিকেলে,
দেখছি মাঝদরিয়ায় একটি নৌকা চলছে বেয়ে,
পারে বসে কথা বলছে কপোত-কপোতী।
গৃহস্থের বধূটি সবুজ ডুরে শাড়ি পড়ে জল আনতে এসেছে ঘাটে,
ঘোমটার আড়ালে যেনো চুরি করে দেখে নিচ্ছে শেষ বিকেলের আলো টুকু।
আজ প্রকৃতি আর প্রেম যেনো মিলেমিশে চৈত্রের শুকনো ফুলের মালা গাঁথছে।
গাছগুলো শেকড় উপরে পরে আছে মাটিতে,
ঝড়ের উন্মাদনায় লণ্ডভণ্ড গৃহহারা দের মাঝে আমাদের প্রাচীরটাও  পড়েছে  ভেঙে এই প্রবল ঝড়ের আলোড়নে।
অনেক দিনের পর শুনতে পেলাম হৃদয়ের দরজায়  কে যেনো দিচ্ছে মৃদু করাঘাত,
কে যেনো বলছে আমায়, বিভেদ রেখার প্রাচীর ভেঙেছে পড়ে,
চলো এইবার হাতে হাত রেখে লাগাই বনের গাছ।
সবুজের মাঝে লুকিয়ে আছে তোমার আমার প্রেম,
চলো আমরা শুকনো গাছে নতুন ফুল ফোটাই।
ওই দেখো সখি ভেসে গেছে কত গৃহ,
হতাশ নয়নে তাকিয়ে আছে গৃহহীনেরা যতো,
চলো যাই তুমি আমি দাঁড়াই ওদের পাশে,
বেঁধে দি ওদের নতুন ঘর আর তুলে দি ওদের পাতে একটু গরম ভাত।
ওদের গৃহের সাথেই সখি বাঁধা হবে আমাদের ঘর,
তোমার আমার প্রেম মিলেমিশে যাবে মানব প্রেমের মাঝে মানুষকে ভালোবেসে।