#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
তারিখ -১১,৬,২০২০
🍁 অন্ধকারের মূহুর্ত 🍁
মধুমালা বসু
বেঁচে থাকে মানুষ মৃত্যুর অপেক্ষায়
তবু অন্ধকার মূহুর্ত কাটানো বড় দায়!
প্রতিক্ষণে নাগপাশে জড়িয়ে জীবন
শ্বাসরোধে ভালোবাসা আলেয়ার স্বপন।
আসুক …
#সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১৩
তারিখ -১১,৬,২০২০
🍁 অন্ধকারের মূহুর্ত 🍁
মধুমালা বসু
বেঁচে থাকে মানুষ মৃত্যুর অপেক্ষায়
তবু অন্ধকার মূহুর্ত কাটানো বড় দায়!
প্রতিক্ষণে নাগপাশে জড়িয়ে জীবন
শ্বাসরোধে ভালোবাসা আলেয়ার স্বপন।
আসুক জরা অভয় ধরা যদি হয় ক্ষণকাল
ভালোবাসায় সওয়ার হয়ে আসুক মৃত্যুকাল,
সেইক্ষণে যাব চলে তোমার হাত ধরে ওগো মহাকাল
রেখে যাব স্মৃতিকথা আর পুষ্পিত অরণ্যে মধুর সকাল।
কিছু শিক্ষা দিয়ে গেলে হে ধরিত্রী মাতা যাবার বেলায়
তবু অচেতনের যদি না আসে চেতন যাবে প্রাণ
অবহেলায়।
সঙ্গোপনে যাচ্ছি চলে শঙ্খচিলের অবাক ঝিলে
কেড়েই যদি নেবে তবে কেন তোমার পরশ দিলে!
