Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় করোনা রুগি সহ মৃত দুই

করোনা রোগীকে নিয়ে পাঁশকুড়া বড়মা কভীড হাসপাতলে নিয়ে  যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত ২ ।।

গতকাল রাতে কোলাঘাট ব্লকের  তিনজন করোনা পজেটিভ কেস ধরা পড়ে। আজ সকাল ৮টা নাগাদ কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশ…


করোনা রোগীকে নিয়ে পাঁশকুড়া বড়মা কভীড হাসপাতলে নিয়ে  যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত ২ ।।

গতকাল রাতে কোলাঘাট ব্লকের  তিনজন করোনা পজেটিভ কেস ধরা পড়ে। আজ সকাল ৮টা নাগাদ কোলাঘাট ব্লকের গোপালনগর থেকে দুই করোনা আক্রান্ত রোগীকে পাঁশকুড়া করোনা হসপিটাল নিয়ে যাওয়ার পথে ছ নম্বর জাতীয় সড়কে কোলিশ্বরের কাছে একটি লরির পিছনে ধাক্কা মারে করোনা আক্রান্ত রোগী বহনকারী অ্যাম্বুলেন্স। ঘটনাস্থলেই মৃত্যু হয় এম্বুলেন্স চালক  রবীন্দ্রনাথ মন্ডল। অ্যাম্বুলেন্সটিতে করোনা আক্রান্ত রোগী থাকায় দুর্ঘটনায়গ্রস্ত গাড়ির সামনে এলকাবাসী কেউ আসেন নি । পাঁশকুড়া করোনা হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা আসার পর দুই করোনা আক্রান্ত রোগী গুরুতর অবস্থায়  পাঁশকুড়া করোনা হসপিটালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় এক করোনা রোগীর। ঘটনাস্থলেই ছুটে যায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল সহ একাধিক স্বাস্থ্য আধিকারিকরা।খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘখন ছ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে থাকে। পরে জেসিপি এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়।

কোলাঘাট ব্লকের একমাত্র করোনা রোগী বহনকারী গাড়ি চালাত এই ব্যক্তি। কোলাঘাট গোপালনগর এলাকায় শোকের ছায়া।