Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

আধো আঁধারে সকাল
***********
গদ্য কবিতা
********
উৎপল রাউত
**********
১৩/০৬/২০
***********

তুমি এত সুন্দরী কেন অঙ্গনা ?
মেঘলা সকালে তুমি প্রকৃতির মাঝে দাঁড়ালে,
আলোকিত হল সকাল ;
কালো বিটপী গুলো আলোয় প্লাবিত হয়ে
তোমায় অভিবাদন জ…

আধো আঁধারে সকাল
***********
গদ্য কবিতা
********
উৎপল রাউত
**********
১৩/০৬/২০
***********

তুমি এত সুন্দরী কেন অঙ্গনা ?
মেঘলা সকালে তুমি প্রকৃতির মাঝে দাঁড়ালে,
আলোকিত হল সকাল ;
কালো বিটপী গুলো আলোয় প্লাবিত হয়ে
তোমায় অভিবাদন জানাল !
ট'ইটুম্বুর পুষ্করিণী তোমার আয়তলোচনা
নয়ন দিঘীর সাথে সখ্যতা করতে এল ।
তোমার নয়ন সরোবরের গভীরতা ও স্বচ্ছতা
পুষ্করিণীকে মুগ্ধতার মায়াজালে হতবাক করেছে ;
সে মৃদুমন্দ সমীরের সাথে হাল্কা ঢেউ তুলে
কথা বলতেও ভুলেছে ।

বসুন্ধরা আছে আর এক দুঃশ্চিন্তায় !
প্রত্যাসন্ন প্রসবা মেঘের ভারমুক্ত করার ক্রমাগত
কষ্টের ক্রন্দন তাকে এই প্রভাতে হতবুদ্ধি করেছে !
বিদ্যুৎ  উদ্ভিন্ন যৌবনা জলদের প্রসব তরান্বিত
করার জন্য মুহুর্মুহু আলো প্রজ্বলিত করছে;
বসুমতী পড়েছে দোটানায় ,
এই অশনি সংকেত ও বজ্রের দুন্দুভি,
প্রভঞ্জনের         নটরাজ নৃত্যের মাঝে,
সুন্দরতার আপন আলোয় আলোকিত যুবতী,
কেন তুমি গগন তলে অপাপবিদ্ধ দৃষ্টিতে
অবাক নয়নে প্রকৃতির রূপ,রস, গন্ধ
পান করে চলেছ?
তুমি নিশ্চিন্ত আশ্রয়ে গমন করা অবধি
মেঘকে প্রসব করাতে পারছে না ধরণী ।

সুন্দরী শ্রেষ্ঠা তুমি গৃহে গমন কর ,
বরিষণ শিশুদের ধরায় জন্মানোর
পথ প্রশস্ত করো !

****************