Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে করোনা আক্রান্তের হদিস

করোণা আক্রান্তের হদিশ মিলল তমলুক পৌরসভা এলাকায়।।
মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরা তমলুক শহরের এক বাসিন্দার লালারসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আশায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় তমলুক শহর এলাকায়।তড়িঘড়ি মঙ্গলব…


করোণা আক্রান্তের হদিশ মিলল তমলুক পৌরসভা এলাকায়।।
মহারাষ্ট্র থেকে বাড়ি ফেরা তমলুক শহরের এক বাসিন্দার লালারসের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আশায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় তমলুক শহর এলাকায়।তড়িঘড়ি মঙ্গলবার রাতেই পাঁশকুড়া বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। তাম্রলিপ্ত পৌরসভার পাশেই 24 বছরের এই যুবকের বাড়ি। কাজের সূত্রে মহারাষ্ট্রে থাকতেন। মহারাষ্ট্রে ওই যুবক ফুলের ব্যবসা করতেন। গত তিনদিন আগে মহারাষ্ট্র থেকে আকাশপথে কলকাতায় আসে। সেখান থেকে সোজা তমলুকের বাড়ি। বাড়িতে থাকাকালীন লালা রসের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। গতকালই নমুনার পজিটিভ ধরা পড়ে। তমলুক শহরে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলল। বাড়িতে থাকা মা ও বাবার আজ নমুনা পরীক্ষা করা হবে।