Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আজ বিশ্ব পরিবেশ দিবসে তমলুকে গাছ রোপন

বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ গাছ ভেঙে পড়েছে। এমন কিছু গাছ রয়েছে যা কয়েকশো বছর আগেকার লাগানো। ফলে জেলায় দেখা দিয়েছে গাছের অভাব। পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় সারি সারি গা…


বিধ্বংসী আমফান ঘূর্ণিঝড়ে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় কয়েক লক্ষ গাছ ভেঙে পড়েছে। এমন কিছু গাছ রয়েছে যা কয়েকশো বছর আগেকার লাগানো। ফলে জেলায় দেখা দিয়েছে গাছের অভাব। পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় সারি সারি গাছ ভেঙে পড়তে দেখা গিয়েছে। আজ বিশ্ব পরিবেশ দিবসে  গাছ লাগানোর সংকল্প নিয়ে বিভিন্ন এলাকায় চলছে গাছ লাগানোর কাজ।তমলুক শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তমলুকের বুদ্ধ পার্কে চলছে গাছ লাগানোর কাজ। আম, পেয়ারা, নারকেল, লেবু সহ বিভিন্ন ফলের গাছ লাগানো হয় বুদ্ধ পার্কে। এই বুদ্ধ পার্কে সারি সারি দাঁড়িয়ে থাকতো ঝাউগাছ। আমফান ঘূর্ণিঝড়ে সমস্ত ঝাউ গাছ ভেঙে পড়েছে। সেই জায়গাতেই গাছ লাগানোর কাজ চলছে।উপস্থিত ছিলেন তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মহাপাত্র। উপস্থিত ছিলেন দেব কমল দাস, আনন্দ নায়েক, শংকর জানা সহ তৃণমূলের নেতৃত্বরা।