অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা:-পর্ব:-১১
বিষয়:-"জামাইষষ্ঠী"/বাংলা:-১৪২৭ সন/
বিভাগ:-অনুগল্প
অনুগল্পের শিরোনাম:"-হারানের জামাইষষ্ঠী"
গল্পকার:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-০২/০৬/২০২০
---------…
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক প্রতিযোগিতা:-পর্ব:-১১
বিষয়:-"জামাইষষ্ঠী"/বাংলা:-১৪২৭ সন/
বিভাগ:-অনুগল্প
অনুগল্পের শিরোনাম:"-হারানের জামাইষষ্ঠী"
গল্পকার:-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ:-০২/০৬/২০২০
----------------------------
হারানের জামাইষষ্ঠী
ডা: সত্যব্রত মজুমদার
শোনো, বিজুলি, তোমার মা, পাশের বাড়ির অনুকূলকে কইয়া, তারে দিয়া খবর পাঠাইয়েসে, উম-ফান ঝড়ে তোমাগো পঞ্চায়েতের তৈরি করা ঘর উইড়া গেছে, " গঙ্গার জোয়ারে "স্যান্ডেল চক"ভাইস্যা গেছে, চকের উঁচু বাড়িতে আশ্রয় লইছে, এখন কি করবা-- মাকে লইয়া,- বিজলী---স্বামী-- -------
হারানের কথা শুনে, আঁতকে উঠলো, কাঁদতে---- লাগলো----- মার --------------------
এমন সর্বনাশ হইয়া গেছে, বাবা বহুদিন আগে চইল্লা গেছে, হাটে মাছ বিক্রি কইরা, মা, আমাগো তিন বোনকে বিয়া দিছিল, আমরা গরীব, দিন এনে দিন খাই, বাবু গো বাড়িতে রান্নার কাম কইরা, দুটো পয়সা পাই, আমাগো দুই পোলা, স্কুলে পড়ে, তুমিতো জোগাড়ের কাম করো, রোজ তো কাম হয়না, মাকে কিছু পাঠাইতে হয়, আশেপাশের শাকপাতা তুইলা, বেইচা মা দুটো পয়সা পায়, আরো দুই বোন কিছু দেয়, এইভাবে কোন রকমে চইলা যায়, তার মাঝেই এই বিপদ আইসা পল্ল, প্রতিবার জামাইষষ্ঠী আইলে, সকল বোন মিললা একটু আনন্দ কইরতাম, মা জিলিপি খাইতে ভালোবাইসতো, গতবছর জামাইষষ্ঠীতে চাকদহে যাওনের সময়, তুমি জিলিপি কিননা লইয়া গেছিলা, মা খুব খুশী হইয়াছিল, সকলে মিল্লা কত আনন্দ হইল, খাওয়া-দাওয়া হইলো, প্রতিবার জামাইষষ্ঠীতে মাও একটু আনন্দ পাই- তো, আমাগো তো যাওনের আর কোন জায়গা রইল না, ঝড়ে ঘর ভাইঙ্গা গেল, ভাইসা গেল।
হারান:- তুমি দুঃখ কইরোনা বিজলি, এখনতো লকডাউন চলতাছে, ছুইটা যাওনের যো নাই, ট্রেন বন্ধ, আমি ধার-দেনা কইরা, একটা গাড়ি ভাড়া কইরা, মারে লইয়া আহি, মা প্রাণে তো বাঁচবো, তুমি বিজলী কেঁইদোনা, পরের বছর দেখন যাইবো।
বিজলী:- তুমি ঠিক কইসো, তাড়াতাড়ি যেমন কইরা পাইরো, আমাগো দুখিনী মারে লইয়া আসো, কত কষ্ট পাইতাছে, সারা জীবনই কষ্ট কইরা গেলো, অনেক বয়স হইয়া গেছে, চোখে ঠিকমতো ঠাওর পায় না, তুমি মারে লইয়া আইসো আমাগো কাছে, যত তাড়াতাড়ি পাইরো, লইয়া আইসো, আমাগো মা- রে।
🌹🌹সর্বোত্তম 🌹🌹
