সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
বিভাগঃ কবিতা
বিষয়ঃ ১৪২৭ এর জামাইষষ্ঠী
শিরোনামঃ " ভালমন্দে জামাইষষ্ঠী "
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ-01-06-2020
"ভালমন্দে জামাইষষ্ঠী "
বছর ঘুরে এলো ফিরে সেই কাঙ্খিত দিনটা
…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
বিভাগঃ কবিতা
বিষয়ঃ ১৪২৭ এর জামাইষষ্ঠী
শিরোনামঃ " ভালমন্দে জামাইষষ্ঠী "
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ-01-06-2020
"ভালমন্দে জামাইষষ্ঠী "
বছর ঘুরে এলো ফিরে সেই কাঙ্খিত দিনটা
মজা মস্তি জামাইষষ্ঠী খুশিতে ভরে মনটা ।
কী যে বলি পকেট খালি ভাবছি কী যে করি
বাজার চরা এ মনমরা কেমনে যাব শ্বশুরবাড়ি।।
গিন্নি বলে"নিও ফজলি কিম্বা হিমসাগর আম
নইলে কিন্তু বাপের বাড়িতে যাবে মান সম্মান ।
গোটা তিরিশেক মিষ্টি নিও দশ টাকার কম নয়
ভুলে গেছি সঙ্গে নিও কিলো দুয়েক ঠান্ডা দই।।
মায়ের জন্য দামি একটি নিও তাঁতের শাড়ি
নইলে কিন্তু মাতা আমার রাগ করবেন ভারি"।
গিন্নির যা ফর্দ তাতে আমার চক্ষু চড়কগাছ
জামাইষষ্ঠীর আনন্দ যেন বিষাদে ভরলো আজ।।
কী আর করি গিন্নির আদেশ না মেনে কি পারি
ধার দেনাতে কেনাকাটা করে গেলাম শ্বশুরবাড়ি।
রোদ গরমে ঝরছে যে ঘাম ঘুরছে যেন মাথা
শালিরা সব করলো বাতাস জামাই বলে কথা।।
সঙ্গে সঙ্গে স্প্রাইট এলো করতে মাথা ঠান্ডা
প্লেট ভর্তি মিষ্টির বাহার যেন ছিল কয়েক গন্ডা।
শ্বশুরমশাই বলেন,"বাবা,সবটা কিন্তু খাওয়া চাই
তোমার জন্যই এত আয়োজন"না"শুনবো নাই"।।
দুপুরবেলা ভাতের সাথে ছিল হরেক সরঞ্জাম
ভিন্নধর্মী তরিতরকারি সত্যি জানিনা সবার নাম।
এত খাবার খেলে আমার বেড়ে যাবে সুগার গ্যাস
শাশুড়ির চাপ,"শুনবো না কথা খেতেই হবে ব্যস"।।
খেয়েদেয়ে দুপুরবেলা দিলাম সেঁটে একটা ঘুম
বিকেলবেলা ফলমূল সাথে জলখাবারের ধুম ।
এইভাবেই জামাইষষ্ঠীর খেলাম অনেক আদর
শ্বশুর শাশুড়িই নিতে পারে এমন জামাই কদর।।
এমন খাতির পেলে ভাবি দিনটি বারে বারে
বছর ঘুরে আসে যেন চোখের পলকে ফিরে ।
কাটলো ভালই জামাইষষ্ঠী তবুও খারাপ লাক
গিন্নির চাপে দেনা মাথায় খাচ্ছে এখনও ঘুরপাক।।
---------0--------
🌹🌹সেরা🌹🌹
