সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
বিভাগঃ কবিতা
বিষয়ঃ ১৪২৭ এর জামাই ষষ্ঠী।
শিরোনামঃ জামাই-আদর।
কবিঃ ভবানী প্রসাদ দাশগুপ্ত।
তারিখঃ ৩০/০৫/২০২০
জৈষ্ঠ্যমাস মধুমাস ফলগাছে মধুফলে ভরা,
জামাই ষষ্ঠীর কাজে শ্বাশুড়ী দিচ্ছেন তাড়া।
পঞ্চব্যঞ্জন ত…
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব -১১
বিভাগঃ কবিতা
বিষয়ঃ ১৪২৭ এর জামাই ষষ্ঠী।
শিরোনামঃ জামাই-আদর।
কবিঃ ভবানী প্রসাদ দাশগুপ্ত।
তারিখঃ ৩০/০৫/২০২০
জৈষ্ঠ্যমাস মধুমাস ফলগাছে মধুফলে ভরা,
জামাই ষষ্ঠীর কাজে শ্বাশুড়ী দিচ্ছেন তাড়া।
পঞ্চব্যঞ্জন তৈরীতে যা' যা' উপকরণ লাগে,
শ্বশুর মশাই যোগাড় করলেন আগে- ভাগে।
বিশ্বজুড়ে মহামারীর কবলে চলে লক-
ডাউন,
শ্বশুরবাড়ী কেমনে যাবে ভাবছে অনু- ক্ষণ।
অবশেষে জামাই সস্ত্রীক এলেন শ্বশুর -বাড়ী,
সঙ্গে নিলেন ইলিশ মাছ মিষ্টি দইয়ের হাঁড়ি।
আড়ম্বরে ষষ্ঠী-পূজো শেষ করে তাড়া- তাড়ি,
পঞ্চব্যঞ্জনে অন্ন-খাবার দিয়ে দেখেন শ্বাশুড়ী।
পাখা হাতে শ্বাশুড়ীমা হাওয়া দিচ্ছেন মাথে,
জামাইবাবু খাচ্ছেন মাছেরমুড়ো রেখে পাতে।
শ্বশুর -মশাই নিরবে দেখেন দাঁড়িয়ে পাশে,
মেয়ে আনন্দে ছবি তুলে বরের সামনে এসে।
স্বাদের খাবার খাচ্ছেন জামাই হাসেন শ্বাশুড়ী
শ্বশুরবাড়ী রসের হাঁড়ি বলেন বুড়ো- বুড়ি।
🌹🌹সেরার সেরা🌹🌹
