Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা শুরু হতে চলেছে প্রত্নতত্ত্ব বিভাগের সংগ্রহশালা!

কাজল মাইতি, দেশ মানুষপূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্র বদলে যাচ্ছে। সৌজন্যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ! কারণ পূর্ব মেদিনীপুর জেলায় এবার প্রত্নতত্ত্ব বিভাগের নতুন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা  গড়ে তোলার কাজ শুরু হল। এই প্রত্…

 কাজল মাইতি, দেশ মানুষ

পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্র বদলে যাচ্ছে। সৌজন্যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ! কারণ পূর্ব মেদিনীপুর জেলায় এবার প্রত্নতত্ত্ব বিভাগের নতুন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা  গড়ে তোলার কাজ শুরু হল। এই প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা  ইতিহাসপ্রেমী মানুষ ও স্কুল ছাত্র-ছাত্রীদের সুখবর। তাম্রলিপ্ত অধুনা তমলুক সহ মেদিনীপুরের ইতিহাস সহজেই জানতে পারবে। কারণ একটাই পূর্ব মেদিনীপুর জেলা নতুন প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা  ভবন পাচ্ছে।  জেলায় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা  সূচনাকাল ছিল আজ থেকে প্রায় ৫০ বছর আগে। ১৯৭৫ সাধারণ মানুষের উদ্যোগেই পৌরসভায় পুরাকীর্তি একটি সংগ্রহের উদ্বোধন হয়। 

এরপর রূপনারায়ণ নদীর বুকে বয়ে গেছে বহু জল। ২০০০ সালে তমলুক পৌরসভা এই পুরাকীর্তি সংগ্রহ হস্তান্তর করে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের হাতে। ঐ সালেই তমলুক শহরে পাঁশকুড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি ভাড়াবাড়িতে শুরু হয় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা । কিন্তু ভাড়াবাড়িতে এই সংগ্রহশালা  অবস্থিত হওয়ায় এর প্রচার সাধারন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েনি। তাই ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ ২০১৯ সালে বর্তমান জেলাশাসক কার্যালয়ের সামনে একটি জায়গা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে কিনে নেয়। অবশেষে সেই জায়গায় হতে চলেছে নতুন সংগ্রহশালা  ভবন। 

২০২৬ সালের ফেব্রুয়ারি ৩ তারিখ নতুন সংগ্রহশালা  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের মহাপরিচালক যদুবীর সিং রাওয়াত। এছাড়াও ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের কলকাতা অঞ্চলের আধিকারিকসহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে পত্রাতিক জরিপের মহাপরিচালক যদুবির সিং রাওয়াত জানান, "প্রাচীন তাম্রলিপ্ত নগরী ও তাম্রলিপ্ত বন্দরের এক গৌরবময় ইতিহাস রয়েছে। এর পাশাপাশি প্রাচীন তাম্রলিপ্ত নগরীর আর্কিটেকচার ও শিল্পকলা ঐতিহ্যশালী। কিন্তু বর্তমানে শুধুমাত্র ভাঙ্গা রাজবাড়ি ছাড়া কিছুই নেই। তবে বিভিন্ন খননকার্য  তাম্রলিপ্ত নগরীর নিদর্শন মিলেছে। তা সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীদের জানা দরকার। তাই এই সংগ্রহশালা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ। এই তমলুক সংগ্রহশালা  গড়ে উঠলে এটি একটি সংস্কৃতি কেন্দ্র করে হয়ে উঠবে।"

তাম্রলিপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি প্রাচীন, উপকরণগুলি স্থানীয় অপেশাদার প্রত্নতাত্ত্বিকদের সংগ্রহ যা বেশিরভাগই নিকটবর্তী স্থান যেমন নাটশাল, মহিষাদল, কনটাই, তমলুক শহর, ইচ্ছাপুর ইত্যাদি থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গঠিত। সংগ্রহশালা  নির্মাণের জন্য একটি নতুন ভবনের তৈরীর কাজ শুরু হল। ভবনটি নির্মাণের জন্য সিপিডব্লিউডি-র সঙ্গে একটি সমঝোতা। স্বাক্ষরিত হয়েছে। সংগ্রহশালা র জন্য জন্য একটি প্রাচীণ কাঠামোর প্রস্তাব রেখেছে ভারতীয় প্রত্নতাত্ত্ব বিভাগ। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের কলকাতা সার্কেল সূত্রে জানা যায়  নতুন সংগ্রহশালা  ভবনটি নির্মাণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নির্মাণ কাজ ২০২৭ সালের প্রাথমিক দিকেই শেষ হবে। সব মিলিয়ে আগামী দিনে এই সংগ্রহশালা পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন মানচিত্র বদলে দেবে।