Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মনের মণি কোঠায়

মনের মণি কোঠায় 🌹কলমে, মিঠু ভট্টাচাৰ্য সাহিত্য জগতের মাথার ওপর ছাদ টা চলে গেলো।আপনার চরণ ছুঁয়ে যাই। আমাদের বাঙালির বিত্তসাধনা বিত্তবাসনা লিখে গেছেন আপনি। যাবার বেলায় মনে পড়ে আপনার লেখনী ছিলোনা সীমাবদ্ধ। একা একা একাশি আপনি এই জন্…

 মনের মণি কোঠায় 🌹

কলমে, মিঠু ভট্টাচাৰ্য 

সাহিত্য জগতের মাথার ওপর ছাদ টা চলে গেলো।

আপনার চরণ ছুঁয়ে যাই। আমাদের বাঙালির বিত্তসাধনা বিত্তবাসনা লিখে গেছেন আপনি। যাবার বেলায় মনে পড়ে আপনার লেখনী ছিলোনা সীমাবদ্ধ। একা একা একাশি আপনি এই জন্য অরণ্য তে চৌরঙ্গির পথ ধরে স্যাটা বোসের সঙ্গে চলে গেলেন স্বর্গলোকে। কত অজানারে জানালেন আপনি। মন্দির ও মানবীর সন্ধান দিলেন। যেখানে যেমন সেখানে তেমন মান সম্মান পেলেন আপনি। কলকাতার শেরিফ স্বর্গ মর্ত্য পাতাল এ হবেন সুপ্রতিষ্ঠিত। যে রসবতীর সন্ধান আপনি নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি তে পেয়েছিলেন সেই সোনার সংসার থেকে আজ পেলেন মুক্তির স্বাদ।

এই ঘরের মধ্যে ঘর এ যে সম্রাট ও সুন্দরী কে দেখেছিলেন টা লিখিত হয় শহরের ইতিকথায়।

রূপ তাপস আপনি, জানাই শেষ প্রণাম। শঙ্করের মস্তকের মণি হয়ে মণি শঙ্কর থেকে যাবেন বাংলা সাহিত্যে চিরদিন।

🙏🙏🙏🙏