Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাঙামাটির সূর্য নগরে রামনবমী উৎসব

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : বিগত বেশ কয়েক বছরের মতো এবারও মেদিনীপুর শহরের রাঙামাটি সূর্য নগর বজরং মন্দির কমিটির উদ্যোগে রাম নবমী উৎসব অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।
এই উপলক্ষে নর নারায়ণ সেবা ও বর্ণময় সাংস্কৃতিক কর্…

নিজস্ব প্রতিবেদক, মেদিনীপুর : বিগত বেশ কয়েক বছরের মতো এবারও মেদিনীপুর শহরের রাঙামাটি সূর্য নগর বজরং মন্দির কমিটির উদ্যোগে রাম নবমী উৎসব অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।

এই উপলক্ষে নর নারায়ণ সেবা ও বর্ণময় সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।নর নারায়ণ সেবাতে প্রায় দুই হাজার মানুষকে পোলাও  খিচুড়ি, মিষ্টি,পায়েস সহযোগে পংক্তি ভোজন করা। পাশাপাশি বর্ণময় সাংস্কৃতিক কর্মসূচি  অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শঙ্কর গুচ্ছাইত, বিশ্ব হিন্দু পরিষদের জেলা বিভাগীয় সভাপতি সুভাষ রঞ্জন পাত্র, বিশ্বজিৎ কর্মকার. দেবাশিষ ঘোষ, কুহেলি দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মন্দির কমিটির পক্ষ থেকে সভাপতি সুশান্ত ঘোষ, বিকাশ রানা. রাহুল দেব ঘোষ. রাহুল মাহাতো সহ সকল সদস্যরা, যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।