নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : রবিবার অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সংগঠন ' উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট' -এর ব্যবস্থাপনায় মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমীতে অনুষ্ঠিত হলো কেরিয়ার কাউন্সিলিং শিবির। শ…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর : রবিবার অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সংগঠন ' উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট' -এর ব্যবস্থাপনায় মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমীতে অনুষ্ঠিত হলো কেরিয়ার কাউন্সিলিং শিবির। শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রায় তিন ঘন্টা ধরে চলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ দিশা দেখানোর কর্মশালা। প্রারম্ভিক পর্বে স্বাগত ভাষন দেন সাংস্থার অন্যতম সদস্য বিপদতারন ঘোষ। শিবিরে আলোচ্য বিষয়ে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন খড়্গপুর আই আই টির অধ্যাপক ড. প্রদীপ ভৌমিক,একাডেমিয়া একাডেমীর ডাইরেক্টর গৌরব পাল,বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক ড. নির্ঝর পাৎসা। আলোচনা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিষ্ণুপদ দে।
অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন 'উদ্বৃত্ত নয় উৎকৃষ্ট' ২০২৬ সালেই পথচলা শুরু করেছে। সংগঠনটির লক্ষ্য হলো যে সমস্ত প্রবীণদের দেখাশোনা করার কেউ নেই তাদের পাশে থাকা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে দিশা দেখানো, বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরামর্শ প্রদান, দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থেকে তাদের এগিয়ে যেতে সহায়তা করা। এছাড়াও অন্যান্য লক্ষ্য রয়েছে সংগঠনটির। এদিনের শিবিরে আলোচকগণ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাশ করার পর উচ্চ-শিক্ষার বিভিন্ন দিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এবং কর্মসংস্থানের সুযোগ সুবিধা নিয়ে বিস্তৃত আলোচনা করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে সকলের সহযোগিতায় এই ধরনের শিবির তাঁরা ব্লক স্তরেও সংগঠিত করবেন। পাশাপাশি বিনামূল্যে পাঠদান কেন্দ্র চালুর চেষ্টা করবেন।সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন শক্তি প্রসাদ মিত্র,গৌতম চক্রবর্তীসহ সংস্থার সদস্যবৃন্দ।