Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপারাজেয় মেধা অন্বেষণ অভীক্ষার পুরস্কার ও বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহর এবং গ্রামের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে গত ২ নভেম্বর ২০২৫ এ  ৬ টি জেলা জুড়ে যে "অপরাজেয় মেধা অন্বেষণ" অভীক্ষা অ…

 নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর .....পশ্চিম মেদিনীপুর অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহর এবং গ্রামের মধ্যে মেধা বৈষম্য দূর করার লক্ষ্যে গত ২ নভেম্বর ২০২৫ এ  ৬ টি জেলা জুড়ে যে "অপরাজেয় মেধা অন্বেষণ" অভীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তার পুরস্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। পাশাপাশি এদিন সাংস্কৃতিক কর্মসূচিও অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর কেডি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দুলাল চন্দ্র দাস ,ম স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ  ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক, অধ্যাপিকা মধুমিতা হাজরা,শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া,শিক্ষক ও সমাজকর্মী সুদর্শন দে, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস,দীপেশ দে, স্নেহাশীষ চৌধুরী, দীপক ভুই, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুশান্ত জান, সংগঠন সভাপতি চিত্ততোষ পৈড়া,সংগঠনের কার্যকরী সভাপতি প্রদীপ মাহাত, সদস্যা শিউলি দাস, ঝুনু ঘোষ,কোয়েল সেন, সদস্য সমীর সিট, শুভজিৎ বর্মন,পলাশ ঘোষ, বিধান দত্ত, কাজী আক্তার আলী, শুভদীপ আদক, সৌরভ দত্ত সহ সংগঠনের বিশিষ্ট কর্মকর্তাগণ। সবার উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়ে উঠে। ২০২৬ শিক্ষাবর্ষে এই মেধা পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর, দ্বিতীয় শ্রেনী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। অভিভাবক অভিভাবিকা দের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসায় এই মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয়ে চলেছে, আগামীতে আরও সাফল্য নিয়ে এগিয়ে চলবে সংগঠনের পক্ষ থেকে আশা ব্যাক্ত করা হয়।