Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র প্রতিষ্ঠা দিবস স্মরণে এবং জনস্বাস্থ্যের গুরুত্ব …


বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র প্রতিষ্ঠা দিবস স্মরণে এবং জনস্বাস্থ্যের গুরুত্ব প্রচারের লক্ষ্যে এক বর্ণাঢ্য সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় হাসপাতাল চত্বরে।

​এ দিন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ সংলগ্ন মাতঙ্গিনী নার্সিং কলেজের বিএসসি নার্সিং-এর ছাত্রীরা একটি বিশাল র‍্যালির আয়োজন করেন। র‍্যালিটি হাসপাতাল চত্বর ও সংলগ্ন এলাকা পরিক্রমা করে। ছাত্রীদের হাতে ছিল স্বাস্থ্য সচেতনতামূলক নানা পোস্টার ও প্ল্যাকার্ড। রোগ প্রতিরোধ, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ এবং পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন তাঁরা।

​কেবল পদযাত্রাই নয়, হাসপাতালের বহির্বিভাগ বা ওপিডি (OPD)-র সামনে অপেক্ষারত রোগী ও তাঁদের পরিজনদের সচেতন করতে একটি পথনাটিকাও পরিবেশন করেন হবু নার্সরা। নাটকের মাধ্যমে খুব সহজভাবে ফুটিয়ে তোলা হয় কীভাবে দৈনন্দিন জীবনে ছোটখাটো নিয়ম মেনে মারণ রোগ ঠেকানো সম্ভব এবং কেন মানসম্মত চিকিৎসা পরিষেবা নেওয়া জরুরি।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল লক্ষ্যই হল বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। নার্সিং ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবার বার্তা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা নেবে। নাটকের মাধ্যমে এই ধরনের প্রচার রোগীদের মধ্যে বেশ উৎসাহ সৃষ্টি করেছে বলে জানা গিয়েছে।


কাজল মাইতির রিপোর্ট,  দেশ মানুষ