Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে হাইভোল্টেজ জনসভা থেকে মমতার বার্তা 'বিজেপিকে উচিত শিক্ষা দেবে তমলুকের স্বাধীনতার মাটি'

অরুণ কুমার সাউ, তমলুক: মঙ্গলবার দুপুরে তমলুক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি …


অরুণ কুমার সাউ, তমলুক: মঙ্গলবার দুপুরে তমলুক বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এক বিশাল জনসভায় যোগ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজার সংলগ্ন আস্তাড়া গ্রামের মাঠে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে স্থানীয় কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।এদিন বেলা একটা নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছান তৃণমূল নেত্রী।

মঞ্চে উঠেই বাবাসাহেব ড. বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তিনি সভার সূচনা করেন। এদিনের এই জনসভার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তমলুক ও পাঁশকুড়া পশ্চিম নির্বাচনী কমিটির প্রধান উপদেষ্টা তথা তমলুকের বিদায়ী বিধায়ক ড. সৌমেন কুমার মহাপাত্র।জনসভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "বিজেপি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে বিষবৃক্ষের ধর্ম শেখাচ্ছে। কিন্তু মনে রাখবেন, তমলুকের মাটি বীর স্বাধীনতা সংগ্রামীদের মাটি। তমলুকের মাটি মাতঙ্গিনীর মাটি, বীর ক্ষুদিরামের মাটি, অজয় মুখোপাধ্যায়ের মাটি । তমলুকের এই মাটিই বিজেপিকে আগামী নির্বাচনে উচিত শিক্ষা দেবে।"এদিন জনসভায় প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়কে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান করেন।বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে এক অনন্য মেজাজে ধরা দেন তৃণমূল নেত্রী। মঞ্চে উপস্থিত মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে নিজের লেখা গানের ছন্দে পা মেলান তিনি।

উপস্থিত সকলকে আগামী শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।প্রার্থী দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের একঝাঁক বর্ষীয়ান ও অভিজ্ঞ নেতা। তাঁদের মধ্যে ছিলেন বর্ষীয়ান নেতা চিত্তরঞ্জন মাইতি, জেলা তৃণমূল সভাপতি সুজিত রায়, বিধায়ক বিপ্লব রায় চৌধুরী সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্ব।