নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রবিবার বিকেলে লালঝান্ডার স্রোত দেখলো মেদিনীপুর শহর।তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গের আর লাল ঝান্ডা থাকবে না। রবিবার তার জবাব দিল মেদিনীপুর। এদিন বামফ্রন্টের বিশাল এক বর্ণাঢ্য মিছিল মেদি…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রবিবার বিকেলে লালঝান্ডার স্রোত দেখলো মেদিনীপুর শহর।তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গের আর লাল ঝান্ডা থাকবে না। রবিবার তার জবাব দিল মেদিনীপুর। এদিন বামফ্রন্টের বিশাল এক বর্ণাঢ্য মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে। এই মিছিল বিজেপি ও তৃণমূলের সেই কথা উড়িয়ে দিয়েছে। মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরইকে জয়ী করার আহ্বান জানায় এই মিছিল। তৃণমূল-বিজেপি'কে পরাস্ত করার ডাক দিয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে নেমেছেন হাজার হাজার মানুষ। নির্বাচনকে কেন্দ্র করে এই জনস্রোত ও উদ্দীপনা ক্রমশ বাড়ছে। সিপিআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপ্লব ভট্ট জানান, এবার জনস্রোত বামফ্রন্ট প্রার্থীদের দিকেই রয়েছে। বিভিন্ন এলাকায় প্রচারে গিয়ে সেই সারা পাওয়া যাচ্ছে।
এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বামফ্রন্ট আরও শক্তিশালী হয়েছে। দিনে দিনে আরো মজবুত হয়েছে লাল ঝান্ডা। নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন, এই নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের দিকে দিকে জয়ী করে লাল ঝান্ডার শক্তি আর বাড়াতে হবে। এই রাজ্যে ধর্মের ভিত্তিতে মানুষকে যাতে বঞ্চিত না হতে হয় তার জন্য লাল ঝাণ্ডাই লড়াই করছে। তৃণমূল ও বিজেপির দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে একমাত্র বামপন্থী মানুষরাই লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছেন। তাই এই বাংলাকে বাঁচাতে পারে একমাত্র লাল ঝাণ্ডা। সেই আহ্বান জানিয়ে বামফ্রন্টের সুসজ্জিত বর্ণাঢ্য বিশাল মিছিল মেদিনীপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরইকে জয়ী করার আহ্বান জানান। ধামসা, মাদল, ব্যান্ড সহ যোগে শেষ রবিবাসরীয় নির্বাচনী বর্ণাঢ্য মিছিল বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে গান্ধীমুর্তি, কালেকটোরেট, কেরানীতোলা হয়ে শহর পরিক্রমা করে।
বিস্তীর্ণ এলাকায় লাল ঝান্ডার প্রচারে হাজারে হাজারে যুবকের অংশগ্রহণ, তৃণমূল-বিজেপি ছেড়ে মানুষজন লাল ঝান্ডার প্রচার শামিল হচ্ছেন। কাজের খোঁজে ভিন রাজ্যে যাওয়া যুবকরা এবার তাঁরা ফিরছেন। তারা ভোটে অংশ নেবেন বলে। উদ্বেগ বাড়ছে তৃণমূল বিজেপি'র। এদিন এই বর্ণাঢ্য মিছিলে মেদিনীপুর বিধানসভার বামফ্রন্টের সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরই সহ উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলা সম্পাদক বিজয় পাল, সিপিআইএম নেতৃত্ব সূকুমার আচার্য,কুন্দন গোপ,সিপিআই নেতৃত্ব. বিমল ভট্টাচার্য, পীযুষ মহন্ত, বাবলু বিশ্বাস, পূর্ণেন্দু জানা,আর এস পি নেতৃত্ব জয়ন্ত পাত্র সহ বামফ্রন্টের বিভিন্ন নেতৃবৃন্দ।


