অরুণ কুমার সাউ, তমলুক: নির্বাচনী উত্তাপ বাড়িয়ে রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের সভার মূল আকর্ষণ ছিলেন ঘাটাল লোকসভা কে…
অরুণ কুমার সাউ, তমলুক: নির্বাচনী উত্তাপ বাড়িয়ে রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের সভার মূল আকর্ষণ ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের অভিনেতা-সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। রবিবার দুপুর ২টো নাগাদ রামনগরের সভা শেষ করে দেব সরাসরি পৌঁছান তমলুকের ঐতিহাসিক তাম্রলিপ্ত রাজ ময়দানে। সুপারস্টার দেবকে একঝলক দেখতে এবং তাঁর বক্তব্য শুনতে এদিনের সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারকে আরও তুঙ্গে নিয়ে যেতেই দলের এই 'হেভিওয়েট' প্রচারককে ময়দানে নামানো।
তৃণমূল নেতৃত্বের দাবি, দেবের উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে। স্থানীয় এক নেতার কথায়:"দেব-এর আগমন আমাদের নির্বাচনী প্রচারের ধার আরও বাড়িয়ে দিয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করছে যে ড. দীপেন্দ্র নারায়ণ রায়ের জয় নিশ্চিত।"
তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে পেশাদার ইমেজের প্রার্থী ড. দীপেন্দ্র নারায়ণ রায়কে জেতাতে তাদের সবথেকে বড় 'গ্ল্যামারাস' অস্ত্র দেবকে ব্যবহার করল। রাজ ময়দানের এই ভিড় ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়, এখন সেটাই দেখার।


