Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

SUCI (C) দলের ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন তমলুকে

অরুণ কুমার সাউ, তমলুক:* আজ ২৪ এপ্রিল। ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এসইউসিআই (কমিউনিস্ট)'র ৭৯ তম প্রতিষ্ঠা দিবস। এই দিন সকালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো তমলুকের রাজাবাজার দলীয় অফিসে। দলীয় পতাকা উত্তোলন, কমরেড শ…


অরুণ কুমার সাউ, তমলুক:* আজ ২৪ এপ্রিল। ভারতবর্ষের মাটিতে একমাত্র সাম্যবাদী দল এসইউসিআই (কমিউনিস্ট)'র ৭৯ তম প্রতিষ্ঠা দিবস। এই দিন সকালে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো তমলুকের রাজাবাজার দলীয় অফিসে। দলীয় পতাকা উত্তোলন, কমরেড শিবদাস ঘোষের ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। দলের পতাকা উত্তোলন করেন জেলা কমিটির করছেন সদস্য লেখা রায়। পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলী সদস্য শীলা দাস, জ্ঞানানন্দ রায়, চিন্ময় ঘোড়াই, মানিক মাইতি, শম্ভু মান্না প্রমুখ। এই উপলক্ষে মহান নেতা কমরেড শিবদাস ঘোষের লেখার মূল্যবান অংশ পাঠ করা হয়। মহান ২৪ শে এপ্রিলের রচিত সংগীত, সর্বহারার মহান নেতা কমরেড শিবদাস ঘোষের উপরে রচিত সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশিত হয়। প্রসঙ্গত ১৯৪৮ সালে আজকের দিনে চব্বিশ পরগনার জয়নগরে দলটির প্রতিষ্ঠা হয়। ভারতবর্ষের মাটিতে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক সমাজ গড়ে তুলতে একটি সত্যিকারের কমিউনিস্ট পার্টি গড়ে তোলার লক্ষ্যে কমরেড শিবদাস ঘোষ দীর্ঘ আদর্শগত চর্চার পর এই দলটির প্রতিষ্ঠা করেন।

  আজকের দিনটি সর্বত্রই যথাযোগ্য মর্যাদায় পালন করছে এই দল।