Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এম আর সি সি তে অনুষ্ঠিত হলো সি আর ই প্রশিক্ষণ শিবির :

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর,৪ ঠা এপ্রিল...... ভারত সরকারের পুনর্বাসন মন্ত্রলায় (RCI) কর্তৃক অনুমোদিত অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE)অঙ্গ হিসাবে অন্তর্ভুক্তি মূলক শিক্ষার প্রতিবন্ধকতা ও কৌশল সমূহ নিয়ে একটি তিন দিনের কর্ম…

 


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর,৪ ঠা এপ্রিল...... ভারত সরকারের পুনর্বাসন মন্ত্রলায় (RCI) কর্তৃক অনুমোদিত অবিচ্ছিন্ন পুনর্বাসন শিক্ষার (CRE)অঙ্গ হিসাবে অন্তর্ভুক্তি মূলক শিক্ষার প্রতিবন্ধকতা ও কৌশল সমূহ নিয়ে একটি তিন দিনের কর্মশলার উদ্বোধন হলো আজ ৪ এপ্রিল ২০২৬ তারিখে শনিবার, অখণ্ড মেদিনীপুরের প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান (১৯৮১) মেদিনীপুর রিহ্যবিলেটেশন সেন্টার ফর চিলড্রেন পালবাড়ি ক্যাম্পাসে।

আমাদের রাজ্যের বাঁকুড়া, বীরভূম,পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা ও মহারাষ্ট্র, রাজস্থান থেকে আগত ৫০ জন ডি এড (স্পেশাল) এডুকেশনের সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও পেশাগত ডিগ্রিধারী শিক্ষার্থীরা।

৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল এই তিনদিন ধরে জগদীশ চন্দ্র মণ্ডল, অংশুমতি নন্দ সহ ১০ জন বিশেষজ্ঞ সম্পন্ন ব্যক্তিরা প্রশিক্ষণ দেবেন।


 প্রশিক্ষনের সূচনা পর্বতে বক্তব্য রাখেন সংস্থার সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ অনাদি কুমার জানা, দুই সহ সম্পাদক অমিত কুমার সাহু ও প্রশান্ত মহাপাত্র।

উপস্থিত ছিলেন প্রশিক্ষনের কোঅর্ডিনেটর অরূপ ঘোড়া, শিক্ষক সঞ্জয় কুন্ডু, সঞ্জয় মাইতি, শাস্বতী দাস হাজরা। অনুষ্ঠানটির সঞ্চালক সনাতন হাজরা ও অন্যান্য প্রশিক্ষকরা।

এই কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা আর সি আই (দিল্লী)-র নির্ধারিত ১৮ পয়েন্ট পাবেন। যা আগামীদিনে তাদেরকে কর্মজীবনের পেশাদারীত্বকে বৃদ্ধি করবে।